বরিশাল ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীর আত্মহত্যা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীর আত্মহত্যা

বরিশাল ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীর আত্মহত্যা

বরিশাল ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীর আত্মহত্যা




পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীতে অয়ন দাস (২১) নামে এক মেডিকেল শিক্ষার্থী আত্মহত্যা করেছে। রোববার রাতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং ভবনে এ ঘটনা ঘটে। প্রেমে ব্যর্থ হয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

 

 

মৃত অয়নের মা পূর্ণিমা রানী পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে কর্মরত আছেন। অয়ন রংপুর জেলার কাউনিয়া উপজেলার মৃত শুকদেব কুমারের ছেলে। তিনি বরিশাল ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

 

 

অয়নের মা পূর্ণিমা জানান, সারাদিন ঘরে শুয়ে ছিল অয়ন। রোববার বিকালে তার কাছ থেকে ৫০ টাকা নিয়ে কিছুক্ষণের জন্য বাইরে যায়। ঘরে ফিরে এসে তার দুই গালে চুমু দিয়ে বেড রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকির পর দরজা না খুললে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙ্গে দেখে অয়ন ফ্যানের সাথে ঝুলে আছে।

 

 

অয়নের বন্ধুরা জানায়, অয়নের সঙ্গে তার এক সহপাঠীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে ঝামেলা হলে ওই মেয়েকে অন্যত্র বিবাহ দেয়ার সিদ্ধান্ত নেয় তার পরিবার। এ ঘটনায় হতাশ হয়ে পরে অয়ন। সদর থানার ওসি আখতার মোর্শেদ বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত করে বাকি ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD