বরিশালে শ্বাসকষ্ট ও জ্বরে মারা যাওয়া ৬ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে শ্বাসকষ্ট ও জ্বরে মারা যাওয়া ৬ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে

বরিশালে শ্বাসকষ্ট ও জ্বরে মারা যাওয়া ৬ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে

বরিশালে শ্বাসকষ্ট ও জ্বরে মারা যাওয়া ৬ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে শ্বাসকষ্ট ও জ্বরে মারা যাওয়া ৬ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন সময়ে করোনা উপসর্গ নিয়ে তাদের মৃত্যু হয়। নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফলে তারা করোনায় আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।

 

 

এ ছাড়া ওই সময়ে নতুন করে আরও ৮২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫০৭ জন এবং মৃত্যু বেড়ে ৯৪ জন। শুক্রবার দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিসের একটি দায়িত্বশীল সূত্র এ সব তথ্য নিশ্চিত করেন।

 

 

স্বাস্থ্য অধিদফতর বরিশাল অফিস সূত্র জানায়, সম্প্রতি উপসর্গ নিয়ে মারা যাওয়া বরিশাল নগরীর কলেজ রোড এলাকার রণপ্রিয় দাস (৬৫), আলেকান্দা এলাকার লোকমান সিকদার (৬৫), বরিশালের মুলাদী উপজেলার হোসেন মৃধা (৭০), ঝালকাঠি জেলা সদরের আইনজীবী আনিস সিকদার (৬৫), বরগুনা জেলার আমতলী উপজেলার মোজাম্মেল (৮৫) ও তালতলী উপজেলার আলতাফ হোসেনের (৪৮) নমুনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ এসেছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ৯৪ জন হল।

 

 

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, এ পর্যন্ত বরিশাল জেলায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। এই জেলায় ২ হাজার ৪৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া পটুয়াখালীতে ৭৭৪ জন, ভোলায় ৪২২ জন, পিরোজপুরে ৪৪৩ জন, বরগুনায় ৪৪৩ জন এবং ঝালকাঠিতে ৩৭৬ জন রয়েছেন। বিভাগে মোট সুস্থ হয়েছেন ২ হাজার ১৪৩ জন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD