বিজ্ঞপ্তি :
খিলগাঁও তিলপাপাড়ায় বিজনেস নেটওয়ার্কে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ৩ কোটি টাকা যাত্রা শুরু করেছে ‘বরিশাল ডে কেয়ার এন্ড প্রি-স্কুল’ ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান নগরীতে গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ১২ কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম
সংবাদ শিরোনাম:

বরিশালে রোগীদের জিম্মি করে টাকা চিবিয়ে খায় ডা. জিয়া, ‘ সরি, ভুল হয়েছে’

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:04:38 pm, Sunday, 16 September 2018
  • 114 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস চলাকালীন সময়ে ২শ’ টাকা করে ফি (ভিজিট) নিয়ে রোগী দেখার অভিযোগ উঠেছে মেডিকেল অফিসার ডা. এটিএম জিয়াউদ্দিনের বিরুদ্ধে। সরকারি কার্যদিবসে প্রতিদিন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সহজ-সরল রোগীদের জিম্মি করে ডা. জিয়া মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।

যারা ২শ’ টাকা করে ফি না দিয়ে ৩ টাকার সরকারি টিকেট নিয়ে ডাক্তার দেখাতে যান তাদেরকে ওই চিকিৎসক কক্ষ থেকে বের করে দেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ রবিবার সকাল ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. জিয়া রোগীদের কাছ থেকে ২শ’ টাকা করে নেওয়ার দৃশ্য একটি মুঠোফোনে ক্যামেরাবন্দি করেন একজন রোগী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেন্দিগঞ্জের চাঁদপুর ইউনিয়নের শ্যামপুর এলাকার রোকসানা বেগম মাথা ও পেটে ব্যাথা এবং জ্বর নিয়ে আজ সকাল ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ৩ টাকার সরকারি টিকেট কেটে মেডিকেল অফিসার ডা. এটিএম জিয়াউদ্দিনের কক্ষে প্রবেশ করেন। এ সময় ডা. জিয়া তার সাথে অশোভন আচরন করেন।

অভিযুক্ত মেডিকেল অফিসার ডা. এটিএম জিয়াউদ্দিন মুঠোফোনে প্রথমে সরকারি অফিসে টাকা নিয়ে প্রাইভেট রোগী দেখার কথা অস্বীকার করেন। আজ সকাল ১১টার দিকে সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে বসে টাকা নিয়ে প্রাইভেট ব্যবস্থাপত্র দেওয়ার একটি স্থির চিত্র এ প্রতিবেদকের কাছে রয়েছে জানানোর পর তার মন্তব্য জানতে চাইলে ডা. এটিএম জিয়াউদ্দিন বলেন, সরি, ভুল হয়েছে।

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল আহসান বলেন, সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে টাকার বিনিময়ে রোগী দেখার কোন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ কেন করতে হবে, সরকারী চিকিৎসা ব্যবস্থা জনগণ ঠিকমতো পাচ্ছে কিনা তা স্ব-প্রনোদিত হয়ে কেন তদারকি করেন না জানতে ডা. নাজমুল আহসান বলেন, প্রশাসনিক কাজসহ বিভিন্ন মিটিং-সেমিনার নিয়ে তিনি ব্যস্ত থাকেন। তাই সব সময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ব্যবস্থার তদারকি করতে পারেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

খিলগাঁও তিলপাপাড়ায় বিজনেস নেটওয়ার্কে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ৩ কোটি টাকা

বরিশালে রোগীদের জিম্মি করে টাকা চিবিয়ে খায় ডা. জিয়া, ‘ সরি, ভুল হয়েছে’

প্রকাশের সময় : 10:04:38 pm, Sunday, 16 September 2018