বরিশালে রুবেল'র ক্ষমতা ! Latest Update News of Bangladesh

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা দেশের ১৩তম প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে সোমবার তারেক প্রধানমন্ত্রী হলে আলোচনায় আপত্তি নেই জয়ের নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বীর বাসায় ফুল নিয়ে মাসুদ সাঈদী ভোটের বিরোধকে কেন্দ্র করে কাঁঠালিয়ায় সংঘর্ষ, আহত দুই নারী জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান কুয়াকাটার পর্যটনে নির্বাচন প্রভাব ফেলেছে ভালোবাসা দিবসে ইরান ইস্যু, ট্রাম্পের নির্দেশ পেলেই শুরু হতে পারে বড় অভিযান মঙ্গলবারের মধ্যে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ! বিএনপি পেল সর্বাধিক আসন, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ




বরিশালে রুবেল’র ক্ষমতা !

বরিশালে রুবেল’র ক্ষমতা !




থানা প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় বাড়ি নির্মানের জন্য এলজিইডি’র রাস্তার মাটি কেটে নিচ্ছে স্থানীয় প্রভাবশালী। এলজিইডি বিভাগ থেকে কোন ব্যবস্থা না নেয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

 

জানা গেছে, এলজিইডি বিভাগের আওতাধীন উপজেলার রাজিহার কালীবাড়ি থেকে বাশাইল ওয়াপদা সড়কের বড় বাশাইল ওয়াপদা সংযোগস্থলে, খালের পূর্ব পারে বাড়ি নির্মানের জন্য ভেকু দিয়ে রাস্তার মাটি কেটে নিচ্ছেন রাংতা গ্রামের বেলায়েত হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার।

 

স্থানীয়রা জানান, তাদের বাঁধার পরেও রুবেল লোকজনকে গালমন্দ করে মাটি কাটা অব্যাহ রেখেছে। মাটি কাটার ফলে ওই রাস্তা ধ্বসে পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।

 

এ ব্যাপারে রুবেল হাওলাদার বলেন, তিনি বাশাইল গ্রামের ফাজেল মোল্লার কাছ থেকে ১০শতক জায়গা ক্রয় করে সেখানের মাটি কাটছেন।

 

পরে মাটি কাটা জায়গা খাল কাটার সময় বালু দিয়ে ভরাট করে দেয়ার কথাও বলেছেন তিনি। উপজেলা এলজিইডি প্রকৌশলী রাজ কুমার গাইন জানান, তিনি একটি ট্রেনিংএ জেলা সদরে আছেন, অফিসে ফিরে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD