বরিশালে রাজপথে প্রতিকি লাশ হয়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে রাজপথে প্রতিকি লাশ হয়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবী

বরিশালে রাজপথে প্রতিকি লাশ হয়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবী

বরিশালে রাজপথে প্রতিকি লাশ হয়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবী




শামীম আহমেদ॥ সারাদেশ ব্যাপি ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে উত্তাল হয়ে উঠায় এ আন্দোলনে বরিশালে স্কুল-কলেজের শিক্ষাথী,বরিশাল ব্লাড ডোনারস ক্লাব, নারী মুক্তি সংসদ, সহ একাধিক সংগঠন সকাল থেকে নগরীর প্রাণ কেন্দ্র সদররোডের সড়কে প্রতিকি লাশ হয়ে পড়ে থেকে বিচারের দাবীতে বিক্ষোভ, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।

 

 

আজ সোমবার (১২ই) অক্টোবর দুপুর সাড়ে ১২টায় বরিশাল ব্লাড ডোনারস ক্লাবের ছেলে-মেয়ে সদস্যরা বিভিন্ন দাবীর ব্যানার প্লেকার্ড ফেস্টুন ও মুখে চোখে কালো কাপড় বেধে মৌন প্রতিবাদ মানববন্ধন করেন।

 

 

এসময় একজন সদস্য প্রতিকি লাশ হয়ে প্রচন্ড গরম ও রৌদ্রের ভিতর গরম সড়কে দীর্ঘক্ষণ লাশ হয়ে শুয়ে থেকে প্রতিবাদ জানায়।

 

 

এসময় উপস্থিত সংগঠনের সভাপতি মোঃ আওলাদ হোসেন তানজিল, আহমেদ তানভির, ইমরান ইয়াসিন, রাফি মোহাম্মদ,বাধন ঘোষ ও সাদিয়া আফরিন সহ প্রায় শতাধিক সদস্য অংশ গ্রহন করে।

 

 

এর পর্বে একইস্থানে মানববন্ধন করে বরিশাল নগরের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরাও ব্যানাÍ, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে মানববন্ধন প্রতিবাদ সভা করে।

 

 

বরিশাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথী প্রতিমা রায়ের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনির শিক্ষার্থী তাওশিফ হোসেন, দশম শ্রেনির শিক্ষার্থী মেহেরাব হোসেন,মহিলা কলেজের শিক্ষার্থী অদিতি ইসলাম, শ্রাবন বিশ্বাষ,জিলা স্কুলের শিক্ষাথী সাজ্জাদ ইসলাম,এক প্রর্যায়ে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা কমিটি সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী।

 

 

প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন এদেশে আজ রাজনৈতিক পৃষ্টপোষকতার ছত্রছায়ায় থেকে ধর্ষণকারীরা প্রায় সময় পাড় পেয়ে যাচ্ছে। অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনীর দূর্বলতা আর বিচারহীনতার করনে এদেরকে টেনে আটকে রাখার কারনে এরা আজ বেপরোয়া হয়ে দেশের মা-বোনদের টানা-হিছড়ে তাদের ইজ্জত হরন করেই চলছে।

 

 

তাই এসকল ধর্ষণকারীরা বেচে থাকলে আমরা বেছে থাকব না। একারনেই শুধূ আইন করলেই চলবে না। এর যথাযত বাস্তবায়ন করার দাবী জানান সাধারন শিক্ষার্থীরা। পড়ে নগরীতে এক বিশাল বিক্ষোভ মিছিল বেড় করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

 

এছাড়া সকাল ১১টা অশ্বিনী কুমার টাউন হল সম্মুখ সদররোড়ে বরিশাল জেলা নারী মুক্তি সংসদ ও বরিশাল জেলা ও মহানগর ছাত্র মৈত্রী যৌথভাবে এক সমাবেশ করে।

 

 

নারী মুক্তি সংসদের সভাপতি সিমা রানি শীলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল জেলা ওয়াকার্স পার্টি সভাপতি নজরুল হক নিলু, জেলা সদস্য মোজাম্মেল হক ফিরোজ,ছাত্র নেতা শামিল শাহরুখ তমাল, মিন্টু দে ও পাপিয়া আফরোজ প্রমূখ। এছাড়া আরো প্রতিবাদ সমাবেশ মানববন্ধন করেছে বরিশাল জাতীয় ছাত্র সমাজ বরিশাল জেলা ও মহানগর সহ বিএম কলেজ শাখা।

 

 

জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল সদর উপজেলা সভাপতি বসির আহমেদ ঝুনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মেহেদী হাসান লাবু, আব্দুল্লাহ-আল- মামুন, রাজিব হোসেন ও আঃ জলিল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD