বরিশালে মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক : প্রতিবাদ করায় মাকে খুন Latest Update News of Bangladesh

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




বরিশালে মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক : প্রতিবাদ করায় মাকে খুন

বরিশালে মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক : প্রতিবাদ করায় মাকে খুন




 

হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা সালমা বেগমকে (৪০) গলাকেটে ও কুপিয়ে হত্যা করেছে বখাটে আল আমিন (১৮)। এ ঘটনায় বখাটে আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে এ ঘটনায় নিহতের স্বামী হানিফ সরদার বাদী হয়ে থানায় মামলা করেছেন। এর আগে শনিবার সন্ধ্যায় মেমানিয়া ইউনিয়নের ছয়গাঁও গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত সালমা বেগম ছয়গাঁও গ্রামের দিনমজুর হানিফ সরদারের স্ত্রী। বখাটে আল আমিন একই এলাকার মিজানুর রহমান ইউনুসের ছেলে।

স্থানীয়রা জানান, প্রভাবশালী পরিবারের ছেলে আল আমিন হতদরিদ্র পরিবার হানিফ সরদার ও সালমা বেগম দম্পত্তির কিশোরী মেয়েকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। ওই কিশোরী তা প্রত্যাখান করলে তাকে নানা হুমকি দেয়া হয়। একপর্যায়ে আল আমিনের হুমকির মুখে ও বাধ্য হয়ে তার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ায় ওই কিশোরী। সম্প্রতি ওই মেয়ের বাবা-মা এ ঘটনার প্রতিকার চেয়ে আল আমিনের পরিবারের কাছে বিচার দেয়। এতে ক্ষুব্ধ হয়ে আল-আমিন শনিবার সন্ধ্যায় সালমা বেগমকে দা দিয়ে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে।

হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, আল আমিনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সে হত্যার কথা এখনও স্বীকার করেনি । তবে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে পুলিশ নিশ্চিত হতে পেরেছে যে আল আমিনই সালমা বেগমকে হত্যা করেছে।

ওসি আরও জানান, নিহতের স্বামী হানিফ সরদার বখাটে আল আমিনকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD