বরিশালে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড Latest Update News of Bangladesh

শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

বরিশালে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

বরিশালে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় গোলাম মাহবুব মনোজ নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

 

রোববার (১৪ মার্চ) বরিশালের জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম বিচারাধীন আদালত সাজার এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী হেদাতুন্নবী জাকির জানান, সাজাপ্রাপ্ত আসামি মনোজ বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার খান সড়কস্থ আব্দুর রব খানের ছেলে।

 

 

তাকে গতবছর ৬ অক্টোবর বরিশাল নগরীর সাগরদী বাজার সংলগ্ন মসজিদের পাশে ইসলামি ব্যাংকের এটিএম বুথের সামনে রাস্তা থেকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

 

 

তল্লাশি চালিয়ে তার কাছে থাকা শপিং ব্যাগের মধ্যে কসটেপ প্যাচানো মোড়ক করা ৭০ এম্পুল জি মরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। এতে ওইদিনই তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম।

 

 

একমাস তদন্ত করে সত্যতা পেয়ে থানার এসআই রোজিনা বেগম গতবছর ১৫ নভেম্বর আসামির বিরুদ্ধে চার্জশিট জমা দেন। রাষ্ট্রপক্ষ ৯ জনের সাক্ষ্য প্রদানে সক্ষম হয়। সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হলে উপস্থিতিতে মনোজকে ওই সাজা দেয় আদালত। রায় শেষে তাকে সাজাভোগে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। মামলাটি রাষ্ট্রপক্ষে আইনি লড়াই লড়েন অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD