বরিশালে ` মাতাল'হানিফ পরিবহনের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত Latest Update News of Bangladesh

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা দেশের ১৩তম প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে সোমবার তারেক প্রধানমন্ত্রী হলে আলোচনায় আপত্তি নেই জয়ের নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বীর বাসায় ফুল নিয়ে মাসুদ সাঈদী ভোটের বিরোধকে কেন্দ্র করে কাঁঠালিয়ায় সংঘর্ষ, আহত দুই নারী জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান কুয়াকাটার পর্যটনে নির্বাচন প্রভাব ফেলেছে ভালোবাসা দিবসে ইরান ইস্যু, ট্রাম্পের নির্দেশ পেলেই শুরু হতে পারে বড় অভিযান মঙ্গলবারের মধ্যে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ! বিএনপি পেল সর্বাধিক আসন, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ




বরিশালে ` মাতাল’হানিফ পরিবহনের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত

বরিশালে ` মাতাল’হানিফ পরিবহনের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত




অনলাইন ডেস্ক:বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে থামানো ট্রাকের সাথে যাত্রীবাহি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

নিহত আব্দুল্লাহ দুর্ঘটনা কবলিত ওই ট্রাকের হেলপার ও ফরিদপুর জেলার শান্তা উপজেলার বপিনাগপুর গ্রামের সানু মিয়ার ছেলে।শনিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের উপজেলার নতুন শিকারপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হরিদাস নাগ বরিশালটাইমসকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার নতুন শিকারপুর বাসস্ট্যান্ডের ৫’শ গজ উত্তরে একটি ট্রাকে পাটখড়ি (বাজালি) বোঝাই করা হচ্ছিল। এ সময় মহাসড়কের পাশে থামানো ওই ট্রাকটির সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের নিয়ন্ত্রন হারিয়ে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ট্রাকের হেলপার আব্দুল্লাহ।

এ ঘটনায় আহত হন দশজন বাসযাত্রী। পরে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে।দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক সরিয়ে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD