বরিশালে বেতন না দিয়ে অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিক ছাঁটাই Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা




বরিশালে বেতন না দিয়ে অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিক ছাঁটাই

বরিশালে বেতন না দিয়ে অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিক ছাঁটাই




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীতে অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিক ছাঁটাই করার খবর পাওয়া গেছে। করোনাভাইরাসের সঙ্কটময় পরিস্থিতিতে শ্রমিক ছাঁটাই করার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (০৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোড টাউন হলের সামনে ছাঁটাইকৃত শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেন। কারখানার শ্রমিক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বরিশাল জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমান , সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিজন শিকদার ও সুজন আহমেদ।

সমাবেশে কারখানার শ্রমিকদের মধ্যে বক্তব্য রাখেন- মো. ইউসুফ, শাহবুজ্জামান, সাইদ মোল্লা , মো. মেহেদী ও মো. শহীদুল। সভাপতির বক্তব্যে মেজবাহ উদ্দিন বলেন, ১ জুন থেকে আমাদের কাজে যোগদান করার কথা ছিল।

কিন্তু ৩১ মে রাতে আমাদের কোন ধরনের পূর্ব নোটিশ ছাড়াই টেলিফোন করে কারখানায় যেতে নিষেধ করা হয়। ১ জুন কারখানায় এ বিষয়ে কথা বলতে গেলে আমাদের আন্দোলন না করার জন্য হুমকি দেয়া হয় এবং ভয়ভীতি দেখানো হয়।

কারখানা কর্তৃপক্ষ শ্রম আইন লঙ্ঘন করে প্রায় দেড়শ শ্রমিককে ছাঁটাই করেছে। সেই সঙ্গে আমাদের বকেয়া বেতন, বোনাস, ওভারটাইমের মজুরি কিছুই দেয়া হয়নি।

মেজবাহ উদ্দিন বলেন, করোনা দুর্যোগের সময় শ্রমিকদের পাশে না দাঁড়িয়ে অমানবিকভাবে দুই মাসের বেতন, বোনাস, ওভারটাইম,প্রাপ্ত ইংক্রিমেন্ট না দিয়ে আমাদের ছাঁটাই করা হয়েছে।

জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, করোনার দুর্যোগে মালিকদের উচিত ছিল শ্রমিকদের পাশে দাঁড়ানো; কিন্ত উল্টো শ্রমিকদের ছাঁটাই করছে তারা।

বিষয়টি অমানবিক। এমনকি এই শ্রমিকদের প্রাপ্য বকেয়া বেতন, বোনাস কিছুই দেয়া হয়নি। অবিলম্বে তাদেও সমস্ত বকেয়া পরিশোধের দাবি জানাই।

তা না হলে শুধু অলিম্পিকের শ্রমিক নয়, বরিশালের সব শ্রমিকদের যুক্ত করে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD