বরিশালে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

বরিশালে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন




নিজস্ব প্রতিবেদক: বরিশালে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা ও নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় সর্বস্তরের জনগণে উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সৈয়দ জুয়েলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মাইনুল ইসলাম বাপ্পী, রাব্বী, আব্দুর সালাম মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, নগরীর মধ্যে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের ১১ কিলোমিটার পথ রয়েছে। এ অংশের মধ্যেই রয়েছে জনবহুল এলাকা নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, হাতেম আলী কলেজ চৌমাথা ও রূপাতলী বাস টার্মিনাল। পায়রা সেতু উদ্বোধনের পর থেকে নগরীতে যানবাহনের চাপ দ্বিগুণের বেশি বেড়েছে। এ পয়েন্টগুলোতে দিনরাত যানজট লেগেই থাকে। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। তাই নাগরিক নিরাপত্তা বাড়াতে অবিলম্বে হাতেম আলী কলেজ চৌমাথাসহ এসব পয়েন্টে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD