বরিশালে পারাবত লঞ্চের কেবিন থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে পারাবত লঞ্চের কেবিন থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

বরিশালে পারাবত লঞ্চের কেবিন থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

বরিশালে পারাবত লঞ্চের কেবিন থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঢাকা-বরিশাল রুটে চলাচলরত পারাবত-১১ লঞ্চের একটি সিঙ্গেল কেবিন থেকে ৩৫-৪০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বরিশাল নদী বন্দরে নোঙর করা ওই লঞ্চটির তৃতীয় তলার ৩৯১ নম্বর কেবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

 

বিষয়টি ভয়েস অব বরিশালকে নিশ্চিত করে বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে পারাবত-১১ লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে রওয়ানা দেয়। সোমবার ভোরে বরিশাল নদী বন্দরে লঞ্চটি নোঙর করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা লঞ্চ থেকে নেমে যন।পরে লঞ্চের স্টাফরা কেবিন চেক করতে গিয়ে ৩৯১ নম্বর কেবিনের যাত্রীর মৃত্যুর বিষয়টি জানতে পারেন এবং পুলিশকে অবহিত করে।

 

 

পরে পুলিশ গিয়ে কেবিনের ভেতর থেকে সালোয়ার কামিজ পরা ওই নারীর মরদেহ উদ্ধার করে।তবে তাৎক্ষণিক ভাবে ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।কারণ কেবিনটি একজন পুরুষের নামে নেওয়া ছিল।আর কেবিনের টিকিটে দেওয়া তথ্য অনুযায়ী মোবাইল নম্বরে ফোন দেওয়া হলে সেটি কুমিল্লার লাকসামে অবস্থানরত এক ব্যক্তি রিসিভ করেন।প্রাথমিক যাচাই-বাছাই করে ওই ব্যক্তি কুমিল্লাতে রয়েছেন বলে জানা গেছে। ফলে ভুয়া মোবাইল নম্বর দিয়ে কেবিনটি নেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

 

 

ওসি জানান, সুরতহালে প্রাথমিকভাবে তেমন কিছু পরিলক্ষিত হয়নি।তবে দরজা খোলা থাকায় প্রাথমিকভাবে সন্দেহ হচ্ছে ওই নারীর সঙ্গে অন্য কেউ ছিলেন। তাই সেটি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মরদেহ কোতোয়ালি থানা পুলিশের জিম্মায় রয়েছে।তারা মরদেহের ময়নাতদন্তসহ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD