বরিশালে ধর্মীয় উৎসবেও দেশপ্রেমের আহ্বান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ধর্মীয় উৎসবেও দেশপ্রেমের আহ্বান

বরিশালে ধর্মীয় উৎসবেও দেশপ্রেমের আহ্বান




স্টাফ রিপোর্টার: ধর্মীয় উৎসবেও দেশপ্রেমকে জাগ্রত করার নিরন্তর চেষ্টা ছিলো বরিশালে। ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমীতে এবছর আয়োজনে ভিন্নতা ছিলো জাতীয় পতাকা হস্তান্তর অনুষ্ঠান।

রবিবার সকালে নগরীর লাইন রোডের মুখে অস্থায়ী মঞ্চে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধনী পর্বে বরিশাল ২ আসনের সাংসদ তালুকদার মো: ইউনুস ও মুজিব নগর সরকারকে গার্ড অব অর্নার দেয়া মাহাবুব উদ্দিন বীর বিক্রম জাতীয় পতাকা তুলে দেন নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে মহানগর পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি ভানু লাল দে’র হাতে।

সমাবেশ স্থলের চারিদিকে তখন দেশপ্রেমের প্রত্বিধ্বনি শ্লোগান “জয় বাংলায়” মুখর। ঘোষনা মঞ্চে সুরঞ্জিত দত্ত লিটুর কন্ঠে তখন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশকে ভালোবাসার আহ্বান সবার প্রতি। পরে, জাতীয় পতাকা শোভাযাত্রার অগ্রভাগে চলে যায়। উৎসবের আয়োজক ধর্মরক্ষনী সভাগৃহের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি সাহা জানান, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, উৎসব সবার। সনাতন ধর্মাবল্মীরা নিজ ধর্ম পালনের সাথে সাথে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেও কাজ করে যাচ্ছে। ভগবানের কৃপায় সিক্ত হোক সবার হৃদয় উল্লেখ করে, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুডু জানান দেশপ্রেম তথা মানবপ্রেম না থাকলে ¯্রষ্টাও অসন্তুস্ট থাকেন। বরিশাল ২ আসনের সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস বলেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান সবর্পরি ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের পতাকা, স্বার্বভৌমত্ব।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক, সোনার বাংলা গড়াতে চেয়েছিলেন। পুরোপুরি বাস্তবায়ন না হলেও বঙ্গবন্ধু কণ্য শেখ হাসিনার নেতৃত্বে এখন সবাই মিলে সোনার বাংলা গড়ার চেষ্টায়রত। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে জাগ্রত থাকার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD