বরিশালে ডোবা থেকে লাশ উদ্ধার, দুই আসামী গ্রেফতার Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




বরিশালে ডোবা থেকে লাশ উদ্ধার, দুই আসামী গ্রেফতার

বরিশালে ডোবা থেকে লাশ উদ্ধার, দুই আসামী গ্রেফতার




এইচ.এম হেলাল : বরিশালে ডোবা থেকে উদ্ধার অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত এবং হত্যাকান্ডে জড়িত দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মো. হাসান প্যাদার বেতনের টাকা এবং মোবাইল ছিনতাই করতে তাকে হত্যা করা হয়েছিল। হাসান বরিশাল শহরের কাউনিয়া বিসিক এলাকার বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরীতে কর্মরত ছিলেন।

৫ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় ফোনে জানানো হয় যে, বরিশাল জেলার বাঘিয়া গ্রামে একটি অজ্ঞাত পুরুষের লাশ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ফরেনসিক মেডিকেল বিভাগে প্রেরণ করে। সিআইডি এবং বরিশাল পুলিশের যৌথ তদন্তে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়, তিনি ছিলেন মো. হাসান প্যাদা (৫০)। তার পিতার নাম খোকন প্যাদা এবং তিনি বকসিরচর এলাকার বাসিন্দা।

হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ জানতে পারে, হাসানকে হত্যা করার পর তার মোবাইল ফোন এবং টাকা ছিনতাই করা হয়েছিল। পুলিশ অভিযান পরিচালনা করে সাকিব সরদার (২০) নামের এক যুবককে গ্রেফতার করে, যিনি রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামের বাসিন্দা। সাকিবের দেওয়া তথ্যে আরও এক আসামী, মুন্না হাওলাদারকে গ্রেফতার করা হয়। মুন্না ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার চবেচরী গ্রামের বাসিন্দা।

তদন্তে জানা যায়, সাকিব, মুন্না এবং হাসান মাদক সেবন করতে গিয়ে পরিকল্পিতভাবে হাসানকে হত্যা করে তার মোবাইল ও টাকা ছিনতাই করে। পরে লাশটি কচুরি পানার মধ্যে লুকিয়ে রাখা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যার কাজে ব্যবহৃত কিছু আলামত উদ্ধার করেছে, যার মধ্যে হাসানের মোবাইল ফোন, সাকিবের প্যান্টের বেল্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র রয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রিয়াজুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, “আমরা দ্রুত তদন্ত করে অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পুলিশ এই ধরনের অপরাধ প্রতিরোধে সচেষ্ট রয়েছে।” সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার মো. মশিয়ার হোসেন এবং এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন।

এদিকে, হাসানকে হত্যার সঙ্গে জড়িতদের কঠোর বিচার দাবি করে স্থানীয়রা আজ বিকেলে নগরীর লাকুটিয়া সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD