বরিশালে জনপ্রতিনিধির অবৈধ ভবন গুঁড়িয়ে দিল প্রশাসন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে জনপ্রতিনিধির অবৈধ ভবন গুঁড়িয়ে দিল প্রশাসন

বরিশালে জনপ্রতিনিধির অবৈধ ভবন গুঁড়িয়ে দিল প্রশাসন

বরিশালে জনপ্রতিনিধির অবৈধ ভবন গুঁড়িয়ে দিল প্রশাসন




বাকেরগঞ্জ প্রতিনিধি॥ সরকারি জমি দখল নিয়ে চলছিল ভবন উত্তোলন। খবর পেয়ে ভূমি অফিসের কর্মকর্তারা গিয়ে কাজ বন্ধ করে দেন। এমনকি সরকারি জমিতে লাল পতাকা টাঙিয়ে দেন।

 

কিন্তু কে কার কথা শোনে। আর শুনবেনই কেন? জনপ্রতিনিধি বলে কথা। তাই প্রশাসনের নির্দেশনা উপক্ষো করে দ্বিতল ভবনের কাজ প্রায় শেষ পর্যায়ে। বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম নির্মাণাধীন সেই ভবন গুঁড়িয়ে দিলেন।

 

 

ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের কামারখালী বাজারে। ইউপি সদস্য রফিকুল ইসলাম সরকারি জমি দখল করে অবৈধভাবে বহতল ভবন নির্মাণের কাজ শুরু করেন।

 

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. এনামুল হক অবৈধ ভবন নির্মাণ কাজ বন্ধ করতে বলেন। এমনকি সরকারি জমিতে লাল পতাকা সেঁটে দেন।

 

 

এর পরও ইউপি সদস্য ভবন তৈরির কাজ চালিয়ে যান। দ্বিতল ভবনের অধিকাংশ কাজ শেষ করেন। খবর পেয়ে বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম সোমবার বিকেলে ঘটনাস্থলে যান।

 

বাজারের মধ্যে নির্মিত অবৈধ স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদকালে উপস্থিত ছিলেন শার্শা তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. যোবায়ের আহমেদ, দাড়িয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল আক্তার প্রমুখ। তবে উচ্ছেদের সময় ইউপি সদস্য ঘটনাস্থলে ছিলেন না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD