বরিশালে ছাত্রদল কর্মীর পৈতৃক জমি দখলের অভিযোগ, জড়িত বিএনপির শতাধিক নেতাকর্মী! Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়




বরিশালে ছাত্রদল কর্মীর পৈতৃক জমি দখলের অভিযোগ, জড়িত বিএনপির শতাধিক নেতাকর্মী!

বরিশালে ছাত্রদল কর্মীর পৈতৃক জমি দখলের অভিযোগ, জড়িত বিএনপির শতাধিক নেতাকর্মী!




নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ছাত্রদল কর্মীর পৈতৃক জমি দখলের চেষ্টা করেছেন বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী—এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মহানগর ছাত্রদলের কর্মী মো. মেহেদি হাসান। মঙ্গলবার (১৩ মে) সকাল ১১টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, বরিশাল নগরীর হরিপাশা মৌজায় তাদের বাপ-দাদার ১ একর ৪৮ শতাংশ জমি দখল করতে রাতের আঁধারে বালু ফেলা হয়েছে।

মেহেদি দাবি করেন, জমিটি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও গত ৯ মে রাত ৯টার দিকে বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম খান, মাহফুজুর রহমান এবং স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা মশিউর রহমান মঞ্জুর নেতৃত্বে ১০০ থেকে ১২০ জন লোক অস্ত্র ও পাইপসহ জমিতে জোরপূর্বক বালু ফেলতে আসে। স্থানীয়রা বাধা দিলে তারা পালিয়ে যায়।

তিনি অভিযোগ করেন, জমি দখলের এই চেষ্টার পেছনে রয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও ‘ওয়ান বিল্ডার্স’ মালিক মাসুম বিল্লাহ। তিনি বলেন, “মঞ্জু, জসিম ও মাহফুজ এখন এই জমির মালিক, তারাই এটি ভরাট করবে।”

মেহেদি বলেন, তার পরিবার ২০১৭ সালে ১৮ জনকে বিবাদি করে দেওয়ানি মামলা দায়ের করে, যার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন পলাতক আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন।

সংবাদ সম্মেলনে মেহেদি প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ ও নিজের পরিবারের নিরাপত্তা দাবি করেন। অপরদিকে অভিযুক্তরা ফোনে বলেন, তারা এ ঘটনায় জড়িত নন এবং প্রমাণ হলে দায় স্বীকার করবেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD