বরিশালে করোনা ওয়ার্ড থেকে এক রোগী লাপাত্তা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে করোনা ওয়ার্ড থেকে এক রোগী লাপাত্তা

বরিশালে করোনা ওয়ার্ড থেকে এক রোগী লাপাত্তা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে এক রোগী লাপাত্তা হয়ে গেছেন।

 

শনিবার হাসপাতাল থেকে নিখোঁজ হওয়া ৬০ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি ভোলার দৌলতখান উপজেলার কলাকোপা গ্রামে।

 

হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন এ তথ্যের সত্যতা স্বীকার করে জানিয়েছেন, শনিবার থেকে তাকে করোনা ওয়ার্ডে পাওয়া যাচ্ছে না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

 

তিনি জানান, ২১ মে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন ওই ব্যক্তি। ২২ মে রাতে রিপোর্টে তা করোনা রিপোর্ট পজেটিভ আসে। রাতেই করোনা ওয়ার্ডে দায়িত্বরতরা বিষয়টি ওই বৃদ্ধকে জানান।

 

 

পরিচালক বলেন, শনিবার দুপুরে ওই রোগীকে তার শয্যা পাশে খুঁজতে যান দায়িত্বরতরা। তখন থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না।

 

প্রসঙ্গত, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে এ পর্যন্ত ৪ জন রোগী নিখোঁজ হয়েছেন। এ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সচেতন মহলে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD