বরিশালে করোনাভাইরাসের সংক্রমণ রোধে কাজ করতে গিয়ে ২৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




বরিশালে করোনাভাইরাসের সংক্রমণ রোধে কাজ করতে গিয়ে ২৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

বরিশালে করোনাভাইরাসের সংক্রমণ রোধে কাজ করতে গিয়ে ২৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনাভাইরাসের সংক্রমণ রোধে কাজ করতে গিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ২৮ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

 

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের স্টাফ অফিসার (সহকারী পুলিশ কমিশনার) আব্দুল হালিম জানান, যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ২১ জন বিভাগীয় পুলিশ হাসপাতালে আইসোলেশনে রয়েছেন। বাকি ৬ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

 

 

এর আগে আরও ৩৫ জনের নমুনা পরীক্ষা করা হলেও সেগুলো নেগেটিভ আসে। তার পরও সতর্কতার কারণে তাদেরকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তা ছাড়া আরও ৩৫ জনের নমুনা পরীক্ষা অপেক্ষমান রয়েছে।

 

তিনি বলেন, করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের দেখভালের জন্য একটি করোনা ম্যানেজমেন্ট টিম রয়েছে। যেখানে ৩ জন উপ-পুলিশ কমিশনার, ৩ জন সহকারী কমিশনার ও ৫ জন পরিদর্শক রয়েছেন।

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, করোনাভাইরাসের মধ্যে পুলিশ সদস্যরা যে কাজটি করছে সেটা এমনিতেই ঝুঁকিপূর্ণ। তার মধ্যেই পুলিশ সদস্যদেরকে মানুষের খুব নিকটে গিয়ে কাজ করতে হচ্ছে। মানুষকে সেবা দিতে গিয়ে, তাদের করোনার সংক্রমণ থেকে দূরে রাখতে গিয়ে পুলিশ সদস্যরা নিজেরাই আক্রান্ত হচ্ছে।

এমন পরিস্থিতিতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করার পাশাপাশি অতি জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে ঘরের বাইরে বের না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD