বরিশালে এক বছর যেতে না যেতেই পুনরায় দখল সরকারি জমি Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে এক বছর যেতে না যেতেই পুনরায় দখল সরকারি জমি

বরিশালে এক বছর যেতে না যেতেই পুনরায় দখল সরকারি জমি

বরিশালে এক বছর যেতে না যেতেই পুনরায় দখল সরকারি জমি




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সরকারি জমিতে থাকা অবৈধ স্থাপনা ম্যাজিস্ট্রেট ও পুলিশ দিয়ে উচ্ছেদের এক বছর যেতে না যেতেই পুনরায় দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে।

 

 

খোঁজ নিয়ে জানা গেছে, গত এক বছর পূর্বে জেলার সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তালতলী ও শায়েস্তাবাদ ব্রিজের নিচে সরকারি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও বরিশাল গণপূর্ত বিভাগের অধীনে ৯.১৪ একর জমির উপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমির পরিমাণসহ সাইন বোর্ড টাঙিয়ে দেয় গণপূর্ত বিভাগ। এরই মধ্যে কোন কিছুর তোয়াক্কা না করে গণপূর্তের ওই জমিতে স্থানীয় প্রভাবশালীরা গড়ে তুলেছে অবৈধ দোকানপাটসহ বাজার।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরবাড়িয়া ইউপি চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজের ভাই তালতলী বাজার কমিটির সভাপতি গোলাম কবিরের নির্দেশে গণপূর্তের ওই জমিতে গড়ে তোলা হয়েছে দোকানপাঠসহ বাজার। বাজারটি গোলাম কবির নিজেই পরিচালনা করছেন এবং অবৈধভাবে গড়ে তোলা দোকানগুলো তার লোকজনই নিয়ন্ত্রণ করেন। প্রতিটি দোকানের পজিশন বাবদ নেয়া হয়েছে মোটা অংকের টাকা। এমনকি গণপূর্তের জমি দখল করে গোলাম কবির নিজেই শুরু করেছেন বালু ব্যবসা।

 

 

এ বিষয়ে চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজ ক্ষিপ্ত কণ্ঠে জানান, আমার ভাই কিছু দখল করেনি। খালি জায়গায় বালু রেখেছে। দরকার হলে গণপূর্তের লোক এসে উচ্ছেদ করে দেবে- আপনাদের সমস্যা কী? আর বাজার বসাইছে আড়তদাররা, আমার ভাই না। বিষয়টি অস্বীকার করে ইউপি চেয়ারম্যানের ভাই গোলাম কবির জানান, আমি বালু রাখিনি। কোনো এক ঠিকাদার বালু রেখেছেন।

 

 

বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী কর্মকর্তা জেরাল্ড অলিভার গুডা জানান, শীঘ্রই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে গণপূর্তের জমিতে কাঁটাতারের প্রাচীর দেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD