বরিশালে একি ঘটালেন কলেজ অধ্যক্ষ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে একি ঘটালেন কলেজ অধ্যক্ষ

বরিশালে একি ঘটালেন কলেজ অধ্যক্ষ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের পর এক তরুনীর গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগ উঠেছে বরিশালের এক কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ।

এ ঘটনায় থানায় মামলা করতে গিয়ে আইনি সহায়তা না পাওয়ায় আত্মহত্যার হুমকি দিয়েছেন ওই তরুনী ।

গতকাল মঙ্গলবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন ২১ বছর বয়সী ওই তরুনী তিনি বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের সোনাকান্দা গ্রামের বাসিন্দা।

অভিযুক্ত মো. সহিদুল ইসলাম বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়ন ইসলামিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ। তিনি একই উপজেলার কলসকাঠি ইউনিয়নের কোছনগর গ্রামের আ. রশিদ মাতুব্বরের ছেলে।

তার স্ত্রী এবং দুটি সন্তান রয়েছে। তার স্ত্রী সালমা আক্তার মুন্নি কলেজের প্রভাষক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই তরুণী বলেন, গত দেড় বছর আগে অধ্যক্ষ মো. সহিদুল ইসলামের সঙ্গে তার পরিচয় হয়।

তিনি তখন বাকেরগঞ্জ উপজেলার মাছুয়াখালি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী পদে কর্মরত ছিলেন। পরিচয় হওয়ার পরই অধ্যক্ষ সহিদুল তার শিক্ষাপ্রতিষ্ঠানে তাকে চাকরির আশ্বাস দেন।

তিনি বলেন, চাকরির প্রলোভন দেখিয়ে সে সময় তার মুঠোফোন নম্বর নেন অধ্যক্ষ। এরপর থেকেই শুরু হয় তাদের ফোনালাপ।

এর দুই বছর পরে অধ্যক্ষ সহিদুল বিয়ের প্রস্তাব দিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর বিভিন্ন সময় কুয়াকাটাসহ বিভিন্ন হোটেলে তরুণীকে নিয়ে রাত্রিযাপন করেন ওই অধ্যক্ষ।

এর ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। বিষয়টি অধ্যক্ষকে জানালে বিয়ের আগে সন্তান নেবেন না বলে তার গর্ভের সন্তান নষ্ট করেন অধ্যক্ষ সহিদুল।

সেইসঙ্গে তাদের সম্পর্কের সব তথ্য-প্রমাণ সুকৌশলে তার কাছ থেকে নিয়ে যান তিনি, যোগ করেন ওই তরুণী। তিনি বলেন, পরবর্তী সময়ে তার খোঁজখবর না নিয়ে বরং তাকে না চেনার ভান করছেন ওই অধ্যক্ষ।

এই ঘটনায় থানায় মামলা করতে গিয়েও তিনি কোনো আইনি সহায়তা পাননি। এ সময় বিচার না পেলে আত্মহত্যার হুমকি দেন তিনি।

বিষয়টি সম্পর্কে স্থানীয় চেয়ারম্যান-মেম্বারসহ একাধিক ব্যক্তি অবগত রয়েছেন জানিয়ে ভুক্তভোগী ওই তরুণী বলেন, ‘ওই ঘটনার জন্য আমি আজ গৃহহীন হয়ে পড়েছি।

থানা পুলিশের কাছে গিয়েও পাইনি কোনো আইনি সহায়তা। লোক লজ্জায় গ্রামে থাকতে না পেরে বরিশালে এক বড় বোনের বাসায় আশ্রয় নিতে হয়েছে।

‘সেখানে থেকেই সুষ্ঠু বিচার পাওয়ার জন্য বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করছি। আমি তার কাছে স্ত্রীর মর্যাদা পেতে চাই’ যোগ করেন ওই তরুণী।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে অধ্যক্ষ সহিদুল ইসলাম মুঠোফোনে জানান, তার বিরুদ্ধে করা সব অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD