বরিশালে আটদলের বিভাগীয় সমাবেশ: ইসলামি কল্যাণরাষ্ট্রের রূপরেখা উপস্থাপন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের ৪৫৭ পৃষ্ঠার রায় অনলাইনে প্রকাশ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা রোড শো টি২০ বিশ্বকাপ: আইসিসির অনুরোধেও ভারতে না খেলতে অনড় বিসিবি হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ তরুণরা নির্বাচনে নেতৃত্ব দেবে, শিক্ষাই হবে পরিবর্তনের হাতিয়ার: প্রধান উপদেষ্টা ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”




বরিশালে আটদলের বিভাগীয় সমাবেশ: ইসলামি কল্যাণরাষ্ট্রের রূপরেখা উপস্থাপন

বরিশালে আটদলের বিভাগীয় সমাবেশ: ইসলামি কল্যাণরাষ্ট্রের রূপরেখা উপস্থাপন




নিজস্ব প্রতিবেদক ॥ ৫ দফা দাবিতে আন্দোলনরত আটদলীয় ঐক্যজোটের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বরিশালের বেলস পার্কে আজ ২ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হয় এক বিশাল বিভাগীয় সমাবেশ। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী এই সমাবেশে ঢল নামে হাজারো মানুষের। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। সমাবেশে আটদলের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

পীর সাহেব চরমোনাই তার বক্তব্যে বলেন, “ক্ষমতার লোভে যারা বহু পরিবারে কান্না এনে দিয়েছে, যারা মানুষের টাকা লুট করে বিদেশে পাচার করেছে—তাদের জায়গা আর বাংলার মাটিতে হবে না। জনগণ তাদের বিচার করবে।” তিনি আরও বলেন, দেশে অস্থিতিশীলতা তৈরির যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি কঠোর ভাষায় বলেন, “আমরা ফ্যাসিবাদ প্রতিরোধ করেছি মানুষকে বাঁচাতে। কিন্তু চাঁদাবাজি দেখার জন্য রাজপথে নামিনি।” শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার প্রসঙ্গে তিনি বলেন, “তিনি বলেছিলেন পালায় না, কিন্তু রান্না করা খাবার খেয়ে যেতে পারেননি—এটা সবার শিক্ষার বিষয়।”

তিনি ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে দেশে শান্তি, ন্যায়বিচার, কল্যাণ প্রতিষ্ঠিত হবে। অসুস্থ খালেদা জিয়া এবং জামায়াত নেতা আব্দুল্লাহ মুহাম্মাদ তাহেরের সুস্থতা কামনাও করেন তিনি।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “আমি একসময় পীর পছন্দ করতাম না। কিন্তু আজ বুঝলাম, পীর সাহেব শুধু ধর্মীয় নেতা নন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের অগ্রনায়ক।” তিনি ব্যাখ্যা করেন যে সংবিধানে কুরআনের আইন প্রতিফলিত হওয়া উচিত এবং ইসলামবিরোধী ধারাগুলো বাতিল করতে হবে। তিনি ৮ দলকে নির্বাচনে বিজয়ী করারও আহ্বান জানান।

সমাবেশে খেলাফত মজলিস, জাগপা, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলনসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা বক্তব্য রেখে বলেন, “এদেশে আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমেই প্রকৃত কল্যাণ আসবে।” তারা বলেন, “জালেম ও ফাসেক শাসকদের হাত থেকে দেশকে মুক্ত করে কল্যাণের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।”

সমাবেশে নেতারা জানান, “এদল দেখা শেষ, ঐদল দেখা শেষ—এবার সময় সমমনা আটদলের নেতৃত্বে কল্যাণরাষ্ট্র গড়ার।”

সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ ও অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মু.বাবর, খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসির আজাদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈম।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD