বরিশালে অর্ধকোটি টাকার চেক জালিয়াতি, ছাত্রনেতার বিরুদ্ধে পরোয়ানা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে অর্ধকোটি টাকার চেক জালিয়াতি, ছাত্রনেতার বিরুদ্ধে পরোয়ানা

বরিশালে অর্ধকোটি টাকার চেক জালিয়াতি, ছাত্রনেতার বিরুদ্ধে পরোয়ানা

বরিশালে অর্ধকোটি টাকার চেক জালিয়াতি, ছাত্রনেতার বিরুদ্ধে পরোয়ানা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে ৫৫ লাখ টাকার চেক জালিয়াতির মামলায় ছাত্রনেতা গাজী তৌকির রহমান শুভর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

 

 

বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলি আফরোজ।

 

 

তৌকির রহমান শুভ নগরীর কলেজ রোড এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে। বাদীর নাম আতিকুর রহমান। তিনি নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের খান সড়কের বাসিন্দা।

 

 

বাদীপক্ষের আইনজীবী মো. আহাদ আলী খান জানান, শুভ ও আতিকুর রহমান একসঙ্গে ঠিকাদারি ব্যবসা করতেন। আতিকুর রহমানের মেসার্স সুরাইয়া কনস্ট্রাকশনের নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানের লাইসেন্স ব্যবহার করে ঠিকাদারি কাজ করেছেন শুভ। এছাড়া ব্যবসায়ীক প্রয়োজনের কথা বলে বিভিন্ন সময় আতিকুর রহমানের কাছ থেকে লাখ টাকা ধার নেন তিনি। এভাবে ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে একই বছরের ২০ জুলাই পর্যন্ত তার কাছ থেকে শুভ ৫৫ লাখ টাকা নেন।

 

 

এদিকে ধারের পরিমাণ বাড়তে থাকায় শুভকে টাকা দেয়া বন্ধ করে দেন আতিকুর রহমান। ২০১৮ সালের শেষ দিকে শুভকে পাওনা টাকা পরিশোধ করতে বলেন তিনি। এরপর টাকা না দিয়ে নানাভাবে ঘুরাতে থাকেন শুভ। পাওনা টাকার জন্য চাপ দিলে শুভ ২০১৯ সালের ১৩ অক্টোবর আতিকুর রহমানের মেসার্স সুরাইয়া কনস্ট্রাকশনের নামে মার্কেন্টাইল ব্যাংক সাভারের হেমায়েতপুর শাখার ৫৫ লাখ টাকার একটি চেক দেন।

 

 

এর পরদিন ১৪ অক্টোবর চেক জমা দেন আতিকুর রহমান। তবে শুভর ওই ব্যাংক হিসাবে টাকা না থাকায় ব্যাংক কর্মকর্তারা চেক ফেরত (ডিজ অনার) দেন। এ ঘটনায় একই বছরের ১ ডিসেম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চেক জালিয়াতির মামলা করেন আতিকুর রহমান। ওই মামলায় বৃহস্পতিবার দুপুরে তৌকির রহমান শুভর বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেয়।

 

 

এ ব্যাপারে ছাত্রনেতা গাজী তৌকির রহমান শুভ জানান, এক সময় তার ব্যবসায়ীক অংশীদার ছিলেন আতিকুর রহমান। দুইজনই একসঙ্গে ব্যবসা করতেন। আতিকুর রহমানের প্রস্তাবে ব্যবসায়ীক অংশীদার হিসেবে যুক্ত হন তিনি। লোকসানের কথা বলে আতিকুর রহমান তার অনেক টাকা আত্মসাৎ করেছেন। মূলধন ফেরত চাওয়ার পর থেকেই ষড়যন্ত্র শুরু করেন আতিকুর রহমান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD