বরিশালের তিনটি পেঁয়াজের আড়তে জরিমানা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালের তিনটি পেঁয়াজের আড়তে জরিমানা

বরিশালের তিনটি পেঁয়াজের আড়তে জরিমানা




নিজস্ব প্রতিনিধি॥  পেঁয়াজের আড়তে মূল্য তালিকার সাথে বিক্রয়ের গরমিল থাকায় বরিশালের তিন আড়তদারকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। আজ বুধবার (০২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর চক বাজার সংলগ্ন পেঁয়াজ পট্টিতে পৃথক দুটি মোবাইল কোর্টে এই জরিমানা আদায় করা হয়।মোবাইল কোর্ট দুটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার ও মনীষা আহমেদ।

জরিমানা দেয়া প্রতিষ্ঠানগুলো হলো- হাটখোলার বাংলা আড়ৎ এর নান্নু হোসেনকে ৫ হাজার টাকা, রিয়াদ এন্টারপ্রাইজের লিটন মৃধাকে ৫ হাজার ও শিকদার বানিজ্যালয়ের রাম প্রসাদকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।তথ্য নিশ্চিত করে দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে পেঁয়াজ পট্টির ১২টি আড়ৎ মনিটরিং করেন তারা।

এসময় তিনটি পেঁয়াজের আড়তে মূল্য তালিকার সাথে বিক্রয়ের গরমিল পাওয়া যায়। তাছাড়া সরকারি মূল্যের চেয়েও অধিক মূল্যে পেঁয়াজ বিক্রির সত্যতা পাওয়া যায়। তাই ওই তিনটি আড়ৎয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক জরিমানা করা হয়।অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ বরিশাল জেলার সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া ও বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বশির আহমেদ এর নেতৃত্বাধিন একটি টিম সহযোগিতা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD