শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ মমতাময়ী ও কর্মী বান্ধব একজন মহিয়সী নারী ছিলেন বেগম শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব। স্বাধীনতার সময় এবং যে কোন আন্দোলনে বঙ্গবন্ধুর অবর্তমানে কর্মীদের আগলে রেখে দিক নির্দেশনা দিতেন তিনি।
তার মেধাদীপ্ত পরামর্শে এগিয়ে যেতো মুক্তিকামী অকুতোভয় মুজিব সৈনিকেরা। শনিবার (৮আগষ্ট) বেগম শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিবের ৯০তম জন্মদিনের অনুষ্ঠানে স্মৃতি চারণ করতে গিয়ে এসব কথা বলেন,বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম এমপি।
তিনি আরও বলেন, জাতির পিতার পাশে থেকে যিনি স্বাধীনতার ইতিহাস রচনায় মূখ্য ভূমিকা পালন করেছেন তাকে বাদ বাংলাদেশের ইতিহাস লেখাও সম্ভব হবেনা। বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে অনুষ্ঠিত অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা প্রমুখ।
এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রাণী সেন উপস্থিত ছিলেন।
Leave a Reply