বঙ্গবন্ধু শাহাদাৎ বার্ষিকীতে সমাজসেবক আরেফিন মোল্লার উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত Latest Update News of Bangladesh

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
সৌদির আকাশ প্রতিরক্ষায় ধ্বংস ছয় ইরানি ড্রোন, রক্ষা তেল স্থাপনা আজ রাতে ইরানে সবচেয়ে বড় বোমাবর্ষণের ঘোষণা ট্রাম্পের দিগন্তজোড়া হলুদ ফুলে ভরে উঠেছে কাউখালীর মাঠ ইরান যুদ্ধে প্রতিদিন ৮৯১.৪ মিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের নির্বাচনে কারচুপির অভিযোগে রিজওয়ানা-খলিলুরের শাস্তি দাবি তেহরান কাঁপিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ব্যাপক বিমান হামলা শুরু ভোট ইঞ্জিনিয়ারিং অভিযোগে রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ দাবি জামায়াতের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়াসহ বিশ জন মাওলানা এম এ মজিদ খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার বানারীপাড়ায় অভিমান করে দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা




বঙ্গবন্ধু শাহাদাৎ বার্ষিকীতে সমাজসেবক আরেফিন মোল্লার উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শাহাদাৎ বার্ষিকীতে সমাজসেবক আরেফিন মোল্লার উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত




নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥ বরিশালের রায়পাশা-কড়াপুর এলাকায় মহানগর আ’লীগ ও বিবিষ্ট সমাজসেবক আরেফিন মোল্লার উদ্যোগে জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মোনাজাত অনুষ্ঠানে সর্বস্তরের সাধারণ মানুষ সহ মুসল্লীরা অংশগ্রহণ করেন। মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনাসহ জননেত্রী শেখ হাসিনার সরকারের সাফল্য কামনা করা হয়।

আগামী সংসদ নির্বাচনে বরিশাল সদর ৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজ সেবক আরেফিন মোল্লা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী। ১৯৭৫ সালে সেনাবাহিনীর কতিপয় উচ্ছৃঙ্খল সদস্য তাঁকে সহ পরিবারের অনেককে নারকীয় হত্যাযজ্ঞ চালায়। তিনি এই বর্বরোচিত ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, জাতির জনককে হত্যা করে কুচক্রি মহলটি এদেশের উন্নয়ন বাঁধাগ্রস্ত করার চেষ্টা করেছে। তবে জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর উন্নয়নের যে ধারা বাংলাদেশে চালু হয়েছে তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আর এই উন্নয়নের অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি।

বিশিষ্ট সমাজসেবক আরেফিন মোল্লার অর্থায়নে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত দোয়া মোনাজাত শেষে প্রায় নয় হাজার মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD