প্রেমিকার ওপর অভিমান করে বিএম কলেজছাত্রের আত্মহত্যা Latest Update News of Bangladesh

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
সৌদির আকাশ প্রতিরক্ষায় ধ্বংস ছয় ইরানি ড্রোন, রক্ষা তেল স্থাপনা আজ রাতে ইরানে সবচেয়ে বড় বোমাবর্ষণের ঘোষণা ট্রাম্পের দিগন্তজোড়া হলুদ ফুলে ভরে উঠেছে কাউখালীর মাঠ ইরান যুদ্ধে প্রতিদিন ৮৯১.৪ মিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের নির্বাচনে কারচুপির অভিযোগে রিজওয়ানা-খলিলুরের শাস্তি দাবি তেহরান কাঁপিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ব্যাপক বিমান হামলা শুরু ভোট ইঞ্জিনিয়ারিং অভিযোগে রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ দাবি জামায়াতের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়াসহ বিশ জন মাওলানা এম এ মজিদ খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার বানারীপাড়ায় অভিমান করে দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা




প্রেমিকার ওপর অভিমান করে বিএম কলেজছাত্রের আত্মহত্যা

প্রেমিকার ওপর অভিমান করে বিএম কলেজছাত্রের আত্মহত্যা




থানা প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়া উপজেলায় প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের কারণে গলায় ফাঁস দিয়ে অর্জুন বিশ্বাস (২২) নামে বিএম কলেজের এক ছাত্র আত্মহত্যা করেছেন ।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার রত্মপুর ইউনিয়নের চাঁপাচুপা গ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ । নিহত অর্জুন বিশ্বাস উপজেলার রত্নপুর ইউনিয়নের চাঁপাচুপা গ্রামের অমূল্য বিশ্বাসের ছেলে এবং বিএম কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, অর্জুন বিশ্বাসের সঙ্গে দীর্ঘদিন ধরে একই এলাকার এক স্কুলছাত্রীর প্রেমের সর্ম্পক চলছিল। সম্প্রতি প্রেমিকার সঙ্গে অর্জুনের মনোমালিন্য হয়।

 

প্রেমিকার ওপর অভিমান করে মঙ্গলবার গভীর রাতে বসতঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন অর্জুন । খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে অর্জুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, সকালে অর্জুন বিশ্বাসের মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

 

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD