প্রশিক্ষণ থেকে দক্ষতা বাড়িয়ে দ্রুততম সময়ে নির্ভেজাল সেবা নিশ্চিত করতে হবে: বিএমপি কমিশনার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




প্রশিক্ষণ থেকে দক্ষতা বাড়িয়ে দ্রুততম সময়ে নির্ভেজাল সেবা নিশ্চিত করতে হবে: বিএমপি কমিশনার

প্রশিক্ষণ থেকে দক্ষতা বাড়িয়ে দ্রুততম সময়ে নির্ভেজাল সেবা নিশ্চিত করতে হবে: বিএমপি কমিশনার

প্রশিক্ষণ থেকে দক্ষতা বাড়িয়ে দ্রুততম সময়ে নির্ভেজাল সেবা নিশ্চিত করতে হবে: বিএমপি কমিশনার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর পুলিশ কমিশনার সম্মেলন কক্ষে রবিবার (০৮ নভেম্বর )”ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮” সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

 

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার। এসময় তিনি “ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ পর্যালোচনা এবং ডিজিটাল আলামত সংগ্রহ ও সংরক্ষণ,সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠিত অপরাধ সংক্রান্তে রুজুকৃত মামলার বিষয় ও ডিজিটাল নিরাপত্তা আইনে রুজুকৃত মামলার তদন্ত প্রক্রিয়া সহ অপরাধ দমনের তথ্য প্রযুক্তির ব্যবহার ” শীর্ষক আলোচনা করেন ।

 

 

তিনি বলেন, মুজিব বর্ষের অঙ্গিকার, জনতার পুলিশ বাস্তবায়ন তথা সেবার মান বৃদ্ধিকল্পে আমাদের সক্ষমতা বাড়াতে ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী লজিস্টিকস সাপোর্ট, জনবল বৃদ্ধি, প্রশিক্ষণ সহ যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন।

 

 

প্রতিটি প্রশিক্ষণ থেকে সক্ষমতা, দক্ষতা অর্জনের মাধ্যমে দ্রুততম সময়ে জনগণের দোরগোড়ায় নির্ভেজাল সেবা নিশ্চিত করতে হবে।

 

 

কর্মশালায় “ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ পর্যালোচনা এবং ডিজিটাল আলামত সংগ্রহ ও সংরক্ষণ” সংক্রান্ত আলোচনায় বক্তব্য রাখেন উপ- পুলিশ কমিশনার (ডিবি) বিএমপি মোঃ মনজুর রহমান পিপিএম-বার ।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠিত অপরাধ সংক্রান্তে রুজুকৃত মামলার বিষয় ” সংক্রান্ত আলোচনায় বক্তব্য রাখেন,  অতিরিক্ত উপ পুলিশ কমিশনার উওর বিএমপি জনাব ফজলুল করিম। “সিডিআর এনালাইসিস ও বাস্তব ক্ষেত্রে এর প্রয়োগ ” সংক্রান্ত আলোচনা রাখেন সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী মডেল থানা ) বিএমপি মোঃ রাসেল।”ডিজিটাল নিরাপত্তা আইনে রুজুকৃত মামলার তদন্ত প্রক্রিয়া ” সংক্রান্ত আলোচনা রাখেন পুলিশ পরিদর্শক (পিবিআই, বরিশাল) জনাব মোহাম্মদ মাহ্ফুজুর রহমান।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএমপি উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD