প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন উপলক্ষে বানারীপাড়ায় সাধারণ মানুষের মাঝে বৃক্ষ বিতরণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন উপলক্ষে বানারীপাড়ায় সাধারণ মানুষের মাঝে বৃক্ষ বিতরণ

প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন উপলক্ষে বানারীপাড়ায় সাধারণ মানুষের মাঝে বৃক্ষ বিতরণ

প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন উপলক্ষে বানারীপাড়ায় সাধারণ মানুষের মাঝে বৃক্ষ বিতরণ




মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বাঙালী জাতির আশার বাতিঘর দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম শুভ জন্মদিন। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তিঁনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিঁনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান।

 

মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপনে বরিশালের বানারীপাড়া উপজেলা ও পৌর ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এরমধ্যে ছিলো সকাল ১০টায় সাধারণ মানুষের মাঝে বিভিন্ন ধরণের ফলদ, ঔষধী ও বনজ প্রকৃতির বৃক্ষ বিতরণ। বেলা ১১ টায় উপজেলা ও পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেক জাতের বৃক্ষ রোপন।

 

পরে রাস্তার পাশে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে ছাত্রলীগ তাদের প্রথম কর্মসূচির ইতি টানেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদার দিক নির্দেশনায় পৌর শাখা ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল ও সাধারণ সম্পাদক মো. সজল চৌধুরীর আয়োজনে ছাত্রলীগ তাদের প্রথম দাপের কর্মসূচি শেষ করে দ্বিতীয় দাপরে কর্মসূচি ঘোষণা করেন। এ সময় উপজেলা ও পৌর শাখা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

এছাড়াও উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. মমিনুল কবির মিঠুন, সহ-সভাপতি অপূর্ব দত্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ ও সাগর আহম্মেদ সাজু উপস্থিত ছিলেন।

 

 

দ্বিতীয় কর্মসূচিতে রয়েছে বিকেল ৫টার সময় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত।

 

এদিকে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচিতে অন্যান্যের উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের নেতা মনির হোসেন, সুমন সিদ্দীকি, ফজলে রাব্বী, সাদ্দাম হোসেন, জিয়াউল হক হিরো, অমর চন্দ্র শীল, সৌরভ ঘরামী, চাখার ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সফিক আহম্মেদ, সাধারন সম্পাদ সৈয়দ তৌসিফ হোসেন, চাখার কলেজ ছাত্রলীগ নেতা কাজী ফাহাদ, বানারীপাড়া কলেজ ছাত্রলীগ নেতা মিরাজ মোল্লা, ইলুহার ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক স্বপন, উদয়কাঠী ইউনিয়ন ছাত্রলীগ নেতা উৎপল শাখারী প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD