পুলিশের বিশেষ অভিযান: আগৈলঝাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পুলিশের বিশেষ অভিযান: আগৈলঝাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযান: আগৈলঝাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার




আগৈলঝাড়া প্রতিনিধি॥  বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী ও দুই পলাতক আসামীসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ শাহজাহান উপজেলার আস্কর বাজারের ইয়ং ফ্যাশন টেইলার্স এর সামনে থেকে উত্তর বারপাইকা গ্রামের (হাওলা) মৃত কালীপদ বিশ্বাসের ছেলে ইয়াবা ব্যবসায়ী প্রকাশ বিশ্বাস (২১)কে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

এঘটনায় বৃহস্পতিবার রাতেই এসআই মোঃ শাহজাহান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে, যার নং-১(৬/২/২০)। অপরদিকে একইদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাসির উদ্দিন দক্ষিণ বাগধা গ্রামের তাজেল সরদারের ছেলে রুবেল সরদার (২০) ও পশ্চিম বাগধা গ্রামের জলিল খানের ছেলে বজলু খান (২২) কে ৭ পিস ইয়াবাসহ বাগধা জলিল খানের বাড়ির জঙ্গল থেকে গ্রেফতার করে।

এঘটনায় এসআই নাসির উদ্দিন বাদী হয়ে শুক্রবার সকালে মামলা দায়ের করেন, যার নং-৭(৭/২/২০)। ওই রাতে পশ্চিম বাগধা গ্রাম থেকে ননজিআর ২১/১৮ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী পশ্চিম বাগধা গ্রামের মৃত মহারাজ বৈরাগীর ছেলে নারায়ণ বৈরাগী ওরফে মঙ্গল ও তার ভাই সুশান্ত বৈরাগীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শুক্রবার বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD