পুলিশের ঘুষ বাণিজ্যের ভিডিও ফাঁসকারী কামাল,অত:পর... Latest Update News of Bangladesh

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




পুলিশের ঘুষ বাণিজ্যের ভিডিও ফাঁসকারী কামাল,অত:পর…

পুলিশের ঘুষ বাণিজ্যের ভিডিও ফাঁসকারী কামাল,অত:পর…




 

স্টাফ রিপোর্টার:বরিশাল কোতয়ালী মডেল থানার সাবেক দুই্ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রদানকারী মাওলানা কামাল হোসেনকে আটক করেছে থানা পুলিশ। আজ বিকেলে রুপাতলী এলাকা থেকে তাকে আটক করে কোতয়ালী থানার এসআই শামীম। বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) আসাদুজ্জামান। তিনি জানান, কামাল হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলায় তাকে আটক করা হয়েছে।

জানা গেছে, শহরের সাগরদী এলাকার বাসিন্দা ইব্রাহিম মানিক ওঁঝা চলতি বছরের ২৮ মার্চ বরিশাল আদালতে কামাল হোসেনসহ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে একটি মামলা দায়ের করেন। ৩৮৫/৩৮৭/৩২৩/৩২৪/৩০৭ ও ১৪৩ সহ ৭টি ধারায় সংশ্লিষ্ট আদালত মামলাটি আমলে নিয়ে কোতয়ালি পুলিশের ওসিকে এজাহারভুক্ত করার আদেশ দেন। পরবর্তীতে থানা থেকে এই মামলাটির তদন্তভার এসআই দীপায়নকে দেওয়া হয়। মামলার তদন্ত শেষে এজাহারভুক্ত সবাইকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন এসআই দীপায়ন। চার্জশীট দাখিলের পর তদন্তকারী কর্মকর্তার তত্ত্বাবধায়নে কোতয়ালী থানার বকশি সুশান্ত ঘোষ কামাল হোসেনের সাথে দেখা করে ১২ হাজার টাকা ঘুষ দাবী করেন। যেখান থেকে দুই হাজার টাকা সুশান্তর থাকবে। বাকি ১০ হাজার টাকা তদন্তকারী কর্মকর্তাকে দিতে হবে মর্মে জানায় সুশান্ত। এর বদৌলতে চার্জশীট থেকে কামাল হোসেনসহ দু’জনের নাম বাদ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। ঘুষ দাবীর পুরো ঘটনাটি গোপনে ভিডিও করে রাখেন কামাল হোসেনের সাথে থাকা অপর একজন।

এ বিষয়ে পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দিলে প্রাথমিক তদন্তে এসআই দীপায়ন ও সুশান্তর ঘুষ দাবীর কথা প্রমানিত হওয়ায় ওই পুলিশ সদস্যদের কোতয়ালী থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD