পুরোদমে এগিয়ে চলছে মেট্রোরেলের কাজ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ঘিরে ভাসা চুক্তির আশঙ্কা. উদ্বেগ ইউরোপীয়দের পটপরিবর্তনের পর শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয়েছে: জিএম কাদের ইউরেনিয়াম বিষয়ে যুক্তরাষ্ট্র-ইরান যৌথভাবে কাজ করবে: ট্রাম্প আইএমএফ ঋণ কর্মসূচি চালু, গণমাধ্যমের খবর অসত্য দাবি সরকারের ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে ঝড়-বৃষ্টির সতর্কতা




পুরোদমে এগিয়ে চলছে মেট্রোরেলের কাজ

পুরোদমে এগিয়ে চলছে মেট্রোরেলের কাজ




অনলাইন ডেস্ক: উত্তরা থেকে মতিঝিলের ২০ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড মেট্রোরেলের সার্বিক নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। এ পর্যন্ত প্রকল্পটির ৩০ দশমিক ৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া, উত্তরা ও আগারগাওয়ের মধ্যকার ৪৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লি. (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, ‘বর্তমানে উত্তরা ও আগারগাওয়ের মধ্যকার ১২ কিলোমিটার মেট্রোরেলের ৫.৮৬ শতাংশ দৃশ্যমান হয়েছে।’

তিনি আরও বলেন, ফাস্ট ট্রাক প্রকল্পের আওতায় ঢাকা মহানগরীতে দেশের প্রথম এলিভেটেড মেট্রো রেল ম্যাস-র‌্যাপিড ট্রান্সপোর্ট (এমআরটি) লেন-৬ এর নির্মাণকাজ পুরোদমে এগিয়ে চলছে। ২০২১ সালের ১৬ ডিসেম্বর জনগণের জন্য উদ্বোধনের লক্ষ্যে দ্রুত গতিতে কাজ করা হচ্ছে।

মোট আটটি প্যাকেজে ২০ কিলোমিটার মেট্রো-রেল নির্মাণের প্রকল্পটি সম্পন্ন হচ্ছে। আগারগাও থেকে মতিঝিল পর্যন্ত ২৩.৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় প্যাকেজের আওতায় ৫২ শতাংশ কাজ দৃশ্যমান হয়েছে এবং অবশিষ্ট কাজও শিগগিরই শেষ হবে।

বর্তমানে ১১.৭৩ কিলোমিটার রেলপথ ও নয়টি স্টেশনের নির্মাণ কাজ চলছে। উত্তরা থেকে আগারগাওয়ের মধ্যে ৩য় ও ৪র্থ প্যাকেজের আওতায় এটি হচ্ছে।

১ম প্যাকেজের আওতায় ভূমি উন্নয়নের কাজ সম্পন্ন হয়েছে। এটি ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর শুরু হয়েছিল এবং নয় মাস আগেই সম্পন্ন হয়।

৮ম প্যাকেজ রোলিং স্টোক অ্যান্ড ডিপোট ইকুইপমেন্ট কালেকশন) এর আওতায় এমআরটি লাইন-৬ এর জন্য ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি জাপানী কোম্পানিটি বগি নির্মাণ শুরু করে।

কারওয়ান বাজার থেকে মতিঝিল পর্যন্ত ৪.৯২২ কিলোমিটার রেলপথ ও চারটি স্টেশনের ১৬.৭৪ শতাংশ নির্মাণ সম্পন্ন হয়েছে। বাসস

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD