বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বরিশাল-মেহেন্দীগঞ্জ: স্বপ্নের নতুন ফেরি সার্ভিস উদ্বোধন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:11:47 am, Monday, 24 February 2020
  • 3 সংবাদটি দেখা হয়েছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥  বরিশালের সঙ্গে মেঘনা নদী দ্বারা বিচ্ছিন্ন মেহেন্দিগঞ্জের যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে ফেরি সার্ভিস চালু করা হয়েছে। মেহেন্দিগঞ্জের দাদপুর ঘাট থেকে হিজলার বাহেরচর ঘাটের এ ফেরি সার্ভিস শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ। জানা গেছে, বিচ্ছিন্ন এ উপজেলার সঙ্গে বরিশালের সড়ক ব্যবস্থা চালু করতে প্রায় দেড়শ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

মেহেন্দিগঞ্জ-হিজলা সড়কপথ চালু করতে স্বপ্নের নতুন ফেরি সংযুক্তির মাধ্যমে বরিশালের সঙ্গে মেহেন্দিগঞ্জের সড়ক যোগাযোগ নিশ্চিত হলো। ফেরি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে হিজলার উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, মেহেন্দিগঞ্জের উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান লিটন, হিজলা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুষ চন্দ্র দে বলেন, এ সড়ক যোগাযোগ স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনিবার ফেরি সার্ভিস উদ্বোধন এরই অংশ। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী মো. সোহাগ তালুকদার বলেন, মেহেন্দিগঞ্জের সঙ্গে বরিশালের যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে মাসকাটা নদীর চ্যানেলে ২১০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাদ বাকি অংশে প্রায় ১৪শ মিটার হবে রাস্তা।  মোট ১৬শ মিটার যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। এজন্য প্রায় দেড়শ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় মেহেন্দিগঞ্জ উপজেলা সদরের পাতারহাট স্টিমার ঘাট হয়ে বেড়িবাঁধের মাথা থেকে (মাসকাটা নদীর উপর) জাঙ্গালিয়া ইউনিয়নের মিটুয়ার খেয়াঘাট পর্যন্ত একটি সেতু নির্মিত হবে।  জাঙ্গালিয়ার পার্শ্ববর্তী ইউনিয়ন চরগোপালপুর ইউপি চেয়ারম্যান সামশুল বারী মনির বলেন, এই সড়ক যোগাযোগ ব্যবস্থায় মেহেন্দিগঞ্জ আর বিচ্ছিন্ন থাকবে না। ফেরি সার্ভিস চালু হওয়ায় এই প্রচেষ্টা এক ধাপ এগিয়ে গেল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বরিশাল-মেহেন্দীগঞ্জ: স্বপ্নের নতুন ফেরি সার্ভিস উদ্বোধন

প্রকাশের সময় : 03:11:47 am, Monday, 24 February 2020