পুকুরে নবজাতকের ভাসমান লাশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পুকুরে নবজাতকের ভাসমান লাশ

পুকুরে নবজাতকের ভাসমান লাশ




গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলার একটি পুকুর থেকে ভাসমান নবজাতক ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নলচিড়া গ্রামের ইউনুস গাজী গংয়ের পুকুর থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

 

এ ব্যাপারে স্থানীয় গ্রাম পুলিশ সাঈদ জমাদ্দার বাদী হয়ে গৌরনদী থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে। গৌরনদী থানার ওসি গোলাম ছরোয়ারের ধারণা, ৬/৭ মাসের অন্তঃসত্ত্বা নারীর অবৈধ গর্ভপাত ঘটিয়ে কে বা কারা নবজাতকের লাশ ওই পুকুরে ফেলে গেছে।

 

গৌরনদী উপজেলার শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই বিকাশ চন্দ্র দে জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নলচিড়া গ্রামের ইউনুস গাজী গংয়ের পুকুরে নবজাতকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। এরপর গৌরনদী থানা থেকে খবর দেয়া হলে দুপুর সাড়ে ১২টার লাশ উদ্ধার করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD