পিরোজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




পিরোজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে

পিরোজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরে নতুন করে আরও দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত দুজনই নারী। এ নিয়ে পিরোজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে।

আক্রান্তদের বাড়ি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে।

রোববার (৩ মে) রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কভিড-১৯ পরীক্ষার ল্যাব থেকে এ দুইজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।

পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি জানান, শনিবার (২ মে) তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হয়েছিল। রিপোর্ট পাওয়ার পরে রাতেই সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারীসহ স্থানীয় প্রশাসন ওই এলাকায় গেছেন। এ বিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন ।

এদিকে, পিরোজপুর জেলা হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় মারা যাওয়া পৌর এলাকার মুক্তারকাঠী গ্রামের সন্ধ্যা রানী হালদারের করোনা রিপোর্ট নেগেটিভ বলে জানান সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি।

প্রসঙ্গত, এর আগে ওই একই ইউনিয়নের বাদুরা গ্রামে দুই জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছিল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD