পিরোজপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় মুদি দোকান পেয়েছে এমদাদুল Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় মুদি দোকান পেয়েছে এমদাদুল

পিরোজপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় মুদি দোকান পেয়েছে এমদাদুল

পিরোজপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় মুদি দোকান পেয়েছে এমদাদুল




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সাপোর্টের সহযোগিতায় মুদি দোকান পেয়েছে প্রতিবন্ধী এমদাদুল ইসলাম। বৃহস্পতিবার সকালে শহরের কৃষ্ণচূড়া ভাইজোড়া এলাকায় এমদাদুল ইসলামের এই দোকানটি উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে দোকান উদ্বোধন করেন এসপি হায়াতুল ইসলাম খান।

 

 

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি (অপরাধ ও প্রশাাসন) মোল্লা আজাদ হোসেন, সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল, সাপোর্টের উপদেষ্টা হাচনাইন পারভেজ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম সুমন, সাপোর্ট এর সহ-সভাপতি নাসির উদ্দিন শিকদার সাগর, সহ-সভাপতি জাকারিয়া খান ইকবাল, সাধারণ সম্পাদক সৈয়দ আহসান কবির, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কোষাধক্ষ আসাদুজ্জামান খান আসাদ, প্রচার ও দফতর সম্পাদক নুর উদ্দিন, সদস্য তামান্না তমা, সদস্য শহিদুল ইসলাম রিপন প্রমুখ।

 

 

এসপি হায়াতুল ইসলাম খান জানান, সাপোর্টের এ কাজ প্রশংসনীয়। যেকোনো প্রয়োজনে পুলিশ পাশে থাকবে। প্রতিবন্ধী এমদাদুল শিকদার জানান, পরিবারকে নিয়ে খুব কষ্টে দিনযাপন করছিলাম। সার্পোট এর সহযোগিতায় ও বাস্তবায়নে একটি দোকান পেয়েছি। এখন মানুষের কাছে আমার আর হাত বাড়াতে হবে না। এই দোকান থেকেই আমাকে সাবলম্বী হতে হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD