পিরোজপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

পিরোজপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়




পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম পিপিএম এর সাথে পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২৮ জানুয়ারী) দুপুরে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম পিপিএম পিরোজপুরের আইন-শৃংখলা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, সাংবাদিক হচ্ছে সমাজের আয়না। তারা স্বচ্ছভাবে কাজ করলে অপরাধ দমনে আইন শৃংখলা বাহিনীও সুচারুভাবে কাজ করতে পারে।

তিনি আরও বলেন, পুলিশ ও সাংবাদিক পরস্পর পরস্পরের বন্ধু। পুলিশ এবং সাংবাদিক সততা ও ন্যায়নিষ্টভাবে কাজ করলে সেখানে আইন-শৃংখলাসহ সার্বিক পরিস্থিতি ভাল থাকতে বাধ্য।

সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম, নবনির্বাচিত সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত খান, পিরোজপুর সদর থানার ওসি মো. আশিকুজ্জামান, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহমুদ হোসেন, এম এ রব্বানী ফিরোজ, শফিউল হক মিঠু, সাবেক আহবায়ক জিয়াউল আহসান, সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, শিরিনা আফরোজসহ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD