পিরোজপুরে রোগীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে পালালেন প্যাথলজি সহকারী Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে রোগীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে পালালেন প্যাথলজি সহকারী

পিরোজপুরে রোগীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে পালালেন প্যাথলজি সহকারী

পিরোজপুরে রোগীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে পালালেন প্যাথলজি সহকারী




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরে রোগীকে যৌন হয়রানির মামলায় মো. এনামুল হোসেন অপু (২৬) নামের এক প্যাথলজি সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

গ্রেপ্তারকৃত এনামুল হোসেন অপু পিরোজপুর সদর উপজেলার পৌর এলাকার ১ নং ওয়ার্ডের খানাকুনারিয়া গ্রামের মো. নুরুল নবী শেখের ছেলে এবং জেলা হাসপাতালের সামনের নিউ লাইফ ডায়াগনিষ্টিকে প্যাথলজি সহকারী হিসাবে কাজ করেন।

 

 

এর আগে রোগীর মা বাদী হয়ে মঙ্গলবার রাতে সদর থানায় মামলাটি দায়ের করেন।

 

 

মামলা সূত্রে জানা গেছে, ওই রোগী গত মঙ্গলবার জেলা হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রানা সাহা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ইসিজি করার পরামর্শ দেন।

 

সে সময় সেখানে (হাসপাতালে) থাকা ওই প্যাথলজি সহকারী রোগীকে ইসিজি করার জন্য সরঞ্জামাদি নিয়ে হাজির হয়।

 

 

এ সময় ইসিজি করার কথা বলে হাসপাতালে থাকা রোগীর ভাইকে সরিয়ে বেডের চারদিকে কাপড় টানিয়ে দেয়। পরে ইসিজি করার নামে রোগীর স্পর্শকাতর স্থানে হাত দেয়।

 

এ সময় রোগীর ডাক-চিৎকারে তার ভাইসহ আশপাশের লোকজন এগিয়ে গেলে এনামুল হোসেন অপু পালিয়ে যায়।

 

 

এ ব্যাপারে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম বাদল জানান, ওইদিন রাত সাড়ে ১০টার দিকে রোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। গভীর রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD