পিরোজপুরে মঠবাড়িয়ায় করোনাযোদ্ধা ৪০ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে মঠবাড়িয়ায় করোনাযোদ্ধা ৪০ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল

পিরোজপুরে মঠবাড়িয়ায় করোনাযোদ্ধা ৪০ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল

পিরোজপুরে মঠবাড়িয়ায় করোনাযোদ্ধা ৪০ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়া করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে লকডাউন সফল করায় করোনাযোদ্ধা ৪০ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলা প্রশাসন স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগের সহযোগিতায় এ বাইসাইকলে বিতরণ করে।

 

 

উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার বিভাগ পিরোজপুর এর উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নাহিদ ফারজানা সিদ্দিকী উপস্থিত থেকে গ্রাম পুলিশের মাঝে এ বাইসাইকেল বিতরণ করেন।

 

 

 

এ সময় উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দীন আহম্মেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মী ভৌমিক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত উপস্থিত ছিলেন।

 

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণের শুরুতে প্রশাসনের সাথে প্রত্যন্ত এলাকার গ্রাম পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে লকডাউন সফল করতে নিবেদিত হয়ে কাজ করেছেন। যা এখন অবধি অব্যহত। এসব করোনাযোদ্ধা গ্রামপুলিশ সদস্যদের চলাচলে সুবিধার জন্য স্থানীয় সরকার বিভাগ গ্রামপুলিশের মাঝে এ বাইসাইকেল প্রদান করে।

 

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মী ভৌমিক জানান, প্রথম দফায় ৪০ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল গ্রামপুলিশের মাঝে এ বাইসাকেল বিতরণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD