পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪




স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় রুবেল (৩৫), তার স্ত্রী আমেনা বেগম (২৩), ছোট ভাই জুয়েল (২৫) ও মা রানী বেগম (৬০) গুরুতর জখম হয়েছেন।শনিবার সকাল ৮টার দিকে উপজেলার উত্তর কুমিরমারা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান।

আহত জুয়েল ও তার মা রানী বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আমেনা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।আহত আমেনা বেগম জানান, শনিবার সকালে আমার স্বামী রুবেল ও দেবর জুয়েল বাড়ির সামনে জমিতে কাজ করছিল। এ সময় প্রতিপক্ষ প্রতিবেশী পনু খাঁর ছেলে জসিম, জলিল ও লিটনসহ ৮/১০ জনের একদল সন্ত্রাসী রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে রুবেল ও জুয়েলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষরা আমাকে ও শাশুড়িকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ্ জানান, বিষয়টি শুনেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD