পিরোজপুরে পুলিশ কর্মকর্তা ও সৌদি প্রবাসীর ঘরে ডাকাতি Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে পুলিশ কর্মকর্তা ও সৌদি প্রবাসীর ঘরে ডাকাতি

পিরোজপুরে পুলিশ কর্মকর্তা ও সৌদি প্রবাসীর ঘরে ডাকাতি




স্টাফ রিপোর্টার:পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের টাউন সাব ইনেসপেক্টরসহ সৌদি প্রবাসীর ঘরে ডাকাতি সংগঠিত হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল দুই ঘর থেকে আনুমানিক ৭ লাখ টাকার মালামাল লুটে নেয়।

ভূক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিনগত রাত তিনটার দিকে ৭/৮জনের সশস্ত্র ডাকাতদল উপজেলার বাদুরা গ্রামের সৈয়দ শরীফ নামে সৌদি প্রবাসীর ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে।

ডাকতরা নগদ পাঁচ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতের হামলায় গৃহবধূ রোকেয়া বেগম আহত হয়।

পরে ডাকাতদল একই গ্রামের ভোলা জেলায় টাউন পুলিশে কর্মরত আ. গনির ঘরে হানা দেয়। এ সময় ডাকাতরা কলাপসিপল গেটের তালা ও ঘরের দরজা ভেঙে প্রবেশ করে পরিবারের লোকজনকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার, দুইটি মোবাইলসেটসহ মালামাল লুটে পালিয়ে যায়।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ইনেসপেক্টর (তদন্ত) মো. মাজহারুল আমীন ডাকাতির ঘটনা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্ততি চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD