পিরোজপুরে নদীর পানি বৃদ্ধি, ১০ গ্রাম প্লাবিত Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে নদীর পানি বৃদ্ধি, ১০ গ্রাম প্লাবিত

পিরোজপুরে নদীর পানি বৃদ্ধি, ১০ গ্রাম প্লাবিত

পিরোজপুরে নদীর পানি বৃদ্ধি, ১০ গ্রাম প্লাবিত,voiceofbarishal.com




স্টাফ রিপাের্টার: ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে উপকূলীয় এলাকা পিরোজপুরের ইন্দুরকানীতে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ১০ গ্রাম প্লাবিত হয়েছে।শনিবার কচা, বলেশ্বর ও পানগুছি নদীর পানি ৩ থেকে ৫ ফুট বৃদ্ধি পাওয়ায় উপজেলার ৩টি ইউনিয়নের ১০টি গ্রাম প্লাবিত হয়েছে।উপজেলার চরবলেশ্বর, চন্ডিপুর, খোলপটুয়া, কলারন, পশ্চিম বালিপাড়া, কালাইয়া, টগড়া, চাড়াখালী, ভবানীপুর এবং পত্তাশী গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।এছাড়া কচা নদীর কয়েকটি স্থানে বেঁড়িবাধ না থাকায় এবং খাল দিয়ে নদীর পানি আশপাশ গ্রামগুলোতে ঢুকে পড়ে। এতে ফসলি জমি, বাগান বাড়ি, পানের বরজ, মাছের ঘের পানিতে তলিয়ে যায়।

এছাড়া ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে এ উপজেলায় বিদ্যুৎ বিপর্যয় ঘটে। শুক্রবার বিকাল ৩টা থেকে শনিবার বিকাল পর্যন্ত প্রায় ২৩ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। সকাল থেকে স্থানীয় নদ-নদীর পানি স্বাভাবিক জোয়ারের চাইতে ৩-৫ ফুট বেড়েছে।টগড়া গ্রামের শিক্ষক নাসির উদ্দিন জানান, বেঁড়িবাধ না থাকার কারণে নদীর পানি ঢুকে অনেক গ্রাম প্লাবিত হয়।দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব আহমেদ বলেন, ঘূর্ণিঝড় ফণীর আঘাত থেকে রক্ষা পেতে আগাম প্রস্তুতি নেয়া হয়। স্থানীয় জনসাধারণকে নিরাপদ আশ্রায়ে নেয়ার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD