পিরোজপুরে দলিল লেখক ও জমির গৃহিতা জেল হাজতে Latest Update News of Bangladesh

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ত্রয়োদশ সংসদে বিরোধী নেতৃত্বে শফিকুর ও তাহের, গেজেট প্রকাশ পাক হামলার পাল্টা জবাব আফগানের, ১৪ সেনা নিহত হরমুজ রক্ষায় আন্তর্জাতিক জোট চান ট্রাম্প ঝালকাঠিতে গাড়ি দুর্ঘটনায় আহত নৌ কর্মকর্তা দম্পতি, শিশু নিহত নেতৃত্ব হারিয়েও পাল্টা আঘাতে ইরানের কৌশল বদল, বিপাকে যুক্তরাষ্ট্র বরিশাল সিটি নগর প্রশাসক হলেন বিলকিস জাহান শিরিন জেলা আইনশৃঙ্খলা কমিটিতে ধর্মীয় প্রতিনিধিদের রাখার ঘোষণা প্রধানমন্ত্রীর আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল




পিরোজপুরে দলিল লেখক ও জমির গৃহিতা জেল হাজতে

পিরোজপুরে দলিল লেখক ও জমির গৃহিতা জেল হাজতে




পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে নামজারি ও দাখিলার ভূয়া কাগজপত্র দিয়ে জমি রেজিষ্ট্রির সময় দলিল লেখক সহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় বুধবার সকালে আটককৃত দুইজনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হল- ইন্দুরকানী সাব-রেজিস্ট্রি অফিসের তালিকাভূক্ত দলিল লেখক মোঃ রেজাউল করিম গাজী ও জমির গৃহিতা মোঃ আবু বক্কর সিদ্দিক। তবে এ সময় কৌশলে জমির দাতা রিজিয়া পালিয়ে যায়।

মঙ্গলবার রাতে এ ঘটনায় থানায় ইন্দুরকানী সাব-রেজিষ্ট্রি অফিসের অফিস সহকারী স্বপন কুমার বাদী হয়ে রেজাউল, আবু বক্কর ও রিজিয়াকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। মামলা সূত্রে জানা গেছে, ইন্দুরকানী সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক রেজাউল করিম গাজী মঙ্গলবার সাব-রেজিস্ট্রার এর কার্যালয়ে একটি জমির রেজিষ্ট্রি করার জন্য কাগজপত্র দাখিল করেন।

জমাকৃত কাগজপত্র যাচাই বাছাই করে নামজারী ও দাখিলার কাগজ ভূয়া প্রমানিত হয়। এরপর সাব-রেজিস্ট্রার অফিস থেকে ইন্দুরকানী থানা পুলিশকে জানালে, পুলিশ দলিল লেখক রেজাউল করিম ও গৃহিতা আবু বক্কর সিদ্দিককে আটক করে। তবে এ সময় কৌশলে দাতা রিজিয়া পালিয়ে যায়।

জমির দাতা রিজিয়া জানান, তার কাছ থেকে দলিল লেখক খালেক গাজীর ছেলে দলিল লেখক রেজাউল করিম গাজী কাগজপত্র প্রস্তুত করে দেওয়ার কথা বলে নামজারী বাবদ ৯ হাজার টাকা এবং জমির দাখিলার জন্য ২ হাজার টাকা নিয়েছে। তবে দাখিলকৃত ভূয়া কাগজপত্রের বিষয়ে কিছুই জানেন না বলে জানান।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, ইন্দুরকানী সাব-রেজিষ্ট্রি অফিস থেকে একটি প্রতারণা মামলা দেওয়া হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD