পিরোজপুরে চার সন্তানের জননীকে শ্লীলতাহানি ও পিটিয়ে জখমের অভিযোগ Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে চার সন্তানের জননীকে শ্লীলতাহানি ও পিটিয়ে জখমের অভিযোগ

পিরোজপুরে চার সন্তানের জননীকে শ্লীলতাহানি ও পিটিয়ে জখমের অভিযোগ

পিরোজপুরে চার সন্তানের জননীকে শ্লীলতাহানি ও পিটিয়ে জখমের অভিযোগ




মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্বশত্রুতার জেরে গভীর রাতে বসতঘরে ঢুকে লুটপাট ও চার সন্তানের জননীকে শ্লীলতাহানি ও পিটিয়ে জখমের অভিযোগে থানায় মামলা হয়েছে। রোববার রাতে আহত ওই গৃহবধূ শুভ শিকদারকে (২৫) প্রধান করে মোট ৯ জনের নামে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন।

 

 

মামলা ও আহত সূত্রে জানা যায়, আহত গৃহবধুর স্বামীর সাথে প্রতিবেশী শুভ শিকদারসহ অন্য আসামিদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাতে আসামিরা দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে বসতঘরে প্রবেশ করে ভাংচুর ও লুটপাট করে এতে বাধা দিলে আসামিরা আমার (ওই গৃহবধু) শ্লীলতাহানির চেষ্টা করেন।

 

 

এ সময় চিৎকার দিলে লোহার রড দিয়ে পিটিয়ে আমাদের মাথায় মারাত্মক জখম করেন। এবং আমার ছেলের স্ত্রী ও মেয়েদের গলায় থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয় এবং মারধর করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়ন। পরে স্থানীয়রা এসে আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ছেলের স্ত্রী ও মেয়েদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। ওই গৃহবধুর মাথার জখম গুরুতর হওয়ায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

 

 

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ জ মো. মাসুদুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD