পিরোজপুরে আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন Latest Update News of Bangladesh

বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন

পিরোজপুরে আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন

পিরোজপুরে আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে ২০১৯ সালের ৩০ ডিসেম্বর দায়েরকৃত পৃথক তিনটি মামলার চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছেন দুদক। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আলী আকবর।

 

 

তিনি বলেন, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ১নম্বর খাস খতিয়ানের সরকারি জায়গা দখল করে বাড়ি নির্মাণ, পিরোজপুর সদরের সরকারি ও অন্যান্য ব্যক্তি মালিকানার জমি, স্বরূপকাঠি (নেছারাবাদ) এ কে এম এ আউয়াল ফাউন্ডেশন ও পাঠাগারের নামে খাস জমি দখল করে অবৈধভাবে ভবন নির্মাণ করার পৃথক তিনটি মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। তিনটি মামলাই সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের অপরাধ প্রমাণিত হওয়ায় চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

 

প্রসঙ্গত, সম্পদ অর্জনের মামলায় দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি (২০২১) রবিবার এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালত।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD