বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি॥ পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ী ইউনিয়নের হরিণধরা গ্রামের মৃত সুখ রঞ্জন সরকার এর পুত্র শিবু সরকার গত বৃহস্পতিবার সোনাকুর ফেরীঘাট থেকে কাউখালী যাওয়ার পথে নিখোঁজ হয়।
তার ছোট ভাই রিপন সরকার জানান, আমার ভাই মানর্ষিক প্রতিবন্ধী সে গত বৃহস্পতিবার সোনাকুর ফেরীঘাট থেকে কাউখালীর উদ্দেশ্যে রওনা হয়, এরপর রাতে বাড়ী না ফিরলে আমরা অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান পাইনি।
এ ব্যাপারে কাউখালী থানায় রবিবার একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
Leave a Reply