পিরোজপুরের ইন্দুরকানী সরকারী কলেজ অফিস কক্ষে তালা Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়




পিরোজপুরের ইন্দুরকানী সরকারী কলেজ অফিস কক্ষে তালা

পিরোজপুরের ইন্দুরকানী সরকারী কলেজ অফিস কক্ষে তালা




অনলাইন ডেস্ক:পিরোজপুরের ইন্দুরকানী সরকারি কলেজে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে কলেজ অধ্যক্ষকে অবরুদ্ধ করা হয়েছে। রোববার সকালে ইন্দুরকানী সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান সিকদার বুলবুলকে তার অফিস কক্ষে তালা লাগিয়ে অবরুদ্ধ করে রাখেন ইন্দুরকানী কলেজ ছাত্রলীগ ও শিক্ষার্থীরা।

সরেজমিনে গেলে জানায়ায়, ইন্দুরকানী কলেজের অনার্স ৩য় বর্ষের পরীক্ষার ফরম পূরনে অতিরিক্ত ফি আদায় করা হয়। প্রতিটি পরীক্ষার্থীর নিকট হতে পত্র ফি আট বিষয়ে ১৬০০, কেন্দ্র ফি ৪৫০, ব্যবস্থাপনা ফি ৪০০, ইনকোর্স পরিক্ষার ফি ১০০ সহ মোট ২৫৫০ টাকার বিপরীতে ৬/৭ হাজার টাকা নেওয়া হয়। এর প্রতিবাদ করলে ইন্দুরকানী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম লিটনের সহ ছাত্রলীগের নেতা কর্মিদের সাথে কথার কাটাকাটি হয়। এ ব্যাপারটি ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে পরলে উত্তেজনার সৃষ্টি হয়। এব্যাপারটি নিয়ে কলেজের ছাত্রছাত্রী মিছিল করে ইন্দুরকানী সরকারী কলেজের অধ্যক্ষকে তার অফিস কক্ষে তালা ঝুলিয়ে আধাঘন্টা অবরুদ্ধ করে রাখে। পরে ইন্দুরকানী থানা পুলিশ ও গভার্নিং বডির সদস্যরা এসে পরিস্থিতি নিয়নন্ত্রন করেন।ইন্দুরকানী ছাত্রলীগের সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম লিটন জানায়, ইন্দুরকানী কলেজের অধ্যক্ষ তিনি প্রতিটি পরিক্ষার ফরম পূরনে অনেক বারতী ফি নেয়। সাধারন ছাত্রছাত্রীরা প্রতিবাদ করলে তাদের সাথে খারাপ ব্যাবহার করে এবং বিভিন্ন ভাউচার দিয়ে পরিক্ষা বাবদ কৌশলে টাকা আদায় করে নেয়।

ইন্দুরকানী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান সিকদার জানায়, পরীক্ষার্থীদের নির্ধারীত ফির সাথে পরীক্ষার ফরম পূরনের সময় বকেয়া বেতন নেওয়া হয়। বারতি কোন টাকা নেওয়া হয় না। তিনি আরও জানান, ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মিরা এসে কয়েকজন শিক্ষার্থীর বেতনের টাকা মৌকুফের শুপারিশ করেন। আমরা বলেছিলাম বিবেচনা করে দেখব। কিন্তু উত্তেজিত ছাত্র ও নেতাকর্মিরা এসে আমাকে অকথ্য ভাষায় গালাগালী করে আমার কক্ষে তালা লাগিয়ে অবরুদ্ধ করে রাখেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD