বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
নেছারাবাদ প্রতিনিধি॥ নেছারাবাদে সোমবার সন্ধ্যায় ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরান আহমেদ সুমন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার সকালে আসামীকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
সুমন উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মতিউর রহমানের ছেলে। পুলিশ সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানার এস আই মো. খালেকুজ্জামানের নেতৃত্বে সংগীয় পুলিশ সদস্যরা সোমবার সন্ধ্যায় ছারছিনা খেয়াঘাট এলাকা থেকে সুমনকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
Leave a Reply