মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল জেলার জেলা প্রশাসকের বাস ভবনের সামনের লেকে (ডিসি লেক) বিদ্যুতায়িত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত ওই বৃদ্ধের নাম জয়নাল হাওলাদার (৫৫)। তার মূল বাড়ি পিরোজপুর জেলায়। তবে বরিশাল সিটি কর্পোরেশন এলকার আদম আলী হাজির গলিতে ভাড়া থাকতেন।
জয়নাল হাওলাদার সবজী বিক্রি কের সংসার চালাতেন। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরে লেকে শাপলা তুলতে আসেন জয়নাল হাওলাদার। এসময়ে ল্যাম্পপোস্টের তার থেকে যেকোন উপায়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয় তার।
জয়নাল হাওলাদারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার (এসি) মো. রাসেল।
Leave a Reply