পটুয়াখালী পৌরসভায় ভবন মালিকদের চিঠি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালী পৌরসভায় ভবন মালিকদের চিঠি

পটুয়াখালী পৌরসভায় ভবন মালিকদের চিঠি




পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালী শহর ও আশপাশে নির্মিত বা নির্মানাধীন ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করাসহ মালিকদের চিঠি দিয়েছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।গত ০২ এপ্রিল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স পটুয়াখালী স্টেশন থেকে ভবন মালিকদের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে রাখতে চিঠি দেয়া হয়। এরপর গত ৪ এপ্রিল থেকে অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইন ২০০৩ ও ফায়ার সার্ভিসের মহাপরিচালকের দপ্তর থেকে প্রেরিত ১৫ দফা নির্দেশনা অনুয়ায়ী মাঠ পর্যায়ে পরিদর্শন কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিসের দল।

ফায়ার সার্ভিস দপ্তর সূত্রে জানা যায়, বহুতল ভবন ও মার্কেট এবং ক্লিনিকে অগ্নিপ্রতিরোধ, অগ্নিনির্বাপণ ও জননিরাপত্তামূলক দিক থেকে ঝুঁকিপূর্ণ ও খুব ঝুঁকিপূর্ণ হিসেবে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরিদর্শন কালে ভবনের লে-আউট প্লান, ফায়ার সার্ভিস অধিদপ্তরের অনুমোদিত ফায়ার সেফটি প্লান ও অনাপত্তি ছাড়পত্র, অকুপেন্সি সার্টিফিকেট এবং ফারায় ইভালুয়েসন ড্রিল (মহড়া) প্রশিক্ষণ রেজিস্টার পরীক্ষা নিরিক্ষা করছেন।

এছাড়াও প্রয়োজনীয় অগ্নি নির্বাপণ সরঞ্জামাদি ও প্রস্ততি আছে কিনা সে বিষয়গুলোর প্রতিও গুরুত্ব দেয়া হচ্ছে।ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স পটুয়াখালীর সিনিয়র স্টেশন অফিসার মো. ফিরোজ আহমেদ বলেন, আমাদের পরিদর্শন, পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ চলছে। জড়িপ শেষে সকল তথ্য যেমন, ভবনের অবস্থা ও অবস্থান নির্নয় করে অধিদপ্তরে পাঠানো হবে।পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ পর্যন্ত পরিদর্শন কালে কোন ভবনের প্রয়োজনীয় কাগজপত্র ও শর্ত মানার প্রমাণ পাওয়া যায়নি।উল্লেখ্য, পটুয়াখালী পৌর সভায় মোট ১২ হাজার ৫২৯টি হোল্ডিং’র বিপরীতে প্রায় ১৪ হাজার খানা রয়েছে। এসব বাড়ি বা ভবন এর মধ্যে অধিকাংশই পুরোপুরি অপরিকল্পিত ভাবে করা হয়েছে। যাতে প্রায় এক লাখ মানুষের বসবাস।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD