পটুয়াখালীর গলাচিপায় অবৈধভাবে দোকান নির্মাণ, উচ্ছেদ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালীর গলাচিপায় অবৈধভাবে দোকান নির্মাণ, উচ্ছেদ

পটুয়াখালীর গলাচিপায় অবৈধভাবে দোকান নির্মাণ, উচ্ছেদ

পটুয়াখালীর গলাচিপার অবৈধভাবে দোকান নির্মাণ, উচ্ছেদ




গলাচিপা প্রতিনিধি॥ পটুয়াখালীর গলাচিপার সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে দোকান নির্মাণ করায় তা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের গাজিপুর বাজরে (বাঁধ ঘাট বাজার) ১৬টি দোকান উচ্ছেদ করা হয়।

 

এ ছাড়া আরো ২৮টি অবৈধ স্থাপনার মালিকদেরকে নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে। অভিযান পরিচালনা করেন গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।

 

 

জানা গেছে, দীর্ঘদিন সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে একটি প্রভাবশালী মহল গলাচিপার সীমান্তবর্তী গাজিপুর বাজারে (বাঁধ ঘাট বাজার) সরকারি খাস জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে। বিভিন্ন সময় স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও তারা তা অমান্য করে। সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ১৬টি অবৈধ স্থাপনা উচ্ছে করে দেয়। একই সাথে বাকি ২৮টি স্থাপনার মালিককে নিজ দায়িত্বে তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সাত দিনের সময় দেওয়া হয়েছে।

 

 

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, সরকারি খাস জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ একটি চলমান প্রক্রিয়া।

 

 

আমরা আজ ১৬টি স্থাপনা উচ্ছেদ করে ২৫ শতাংশ জায়গা উদ্ধার করেছি। বাকি ২৮টি স্থাপনার মালিকদের সাত দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তারা সরিয়ে না নিয়ে তাদেরকেও উচ্ছেদ করে সরকারি জায়গা উদ্ধার করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD