পটুয়াখালীতে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার দাবিতে বিক্ষোভ মিছিল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালীতে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার দাবিতে বিক্ষোভ মিছিল

পটুয়াখালীতে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার দাবিতে বিক্ষোভ মিছিল

পটুয়াখালীতে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার দাবিতে বিক্ষোভ মিছিল




পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীতে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ব্যবসায়ী, শ্রমিক ও কর্মচারীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালী লঞ্চঘাট থেকে মিছিলটি শুরু হয়।

 

 

ব্যবসায়ী সমিতি ও শ্রমিক-কর্মচারীদের ব্যানারে বের হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নিউমার্কেট গোলচত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন নিউমার্কেট বাজার সমিতির সভাপতি মনির হোসেন তালুকদার, পটুয়াখালী গার্মেন্ট সমিতির সভাপতি আলহাজ হেমায়েত শিকদার ও সৈয়দ হাফিজুর রহমান প্রমুখ।

 

 

এ সময় বক্তারা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খুলে দিতে সরকারের কাছে দাবি জানান। আসন্ন পহেলা বৈশাখ ও ঈদকে সামনে রেখে দোকানপাট খুলে দেয়া না হলে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবেন বলেও জানান বক্তরা।

 

 

তারা আরো বলেন, করোনাভাইরাস সংক্রমণের মধ্যেও বইমেলা চলছে, সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রম চলছে, খোলা রাখা হয়েছে শিল্পকারখানা। শুধু মার্কেট বন্ধ। শুধু মার্কেট বন্ধ রেখে ব্যবসায়ীদের ধ্বংস করে দেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন বক্তারা। তারা বলেন, গত বছর পহেলা বৈশাখ ও ঈদের আগে মার্কেট বন্ধ ছিল। এতে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ী ও ব্যবসার সাথে জড়িত শ্রমিক-কর্মচারীরা। এবারো পহেলা বৈশাখে ঈদের আগে মার্কেট বন্ধ রাখা হলে বড় ধরনের লোকসান গুণতে হবে আমাদের।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD